• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
পর্দা উঠতে যাচ্ছে CSL Season 10 এর জমজমাট আসর কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা আশংকাজন ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলা ও পেশাদারিত্বে উজ্জ্বল ময়মনসিংহ জেলা পুলিশ-মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত মেধা ও স্বচ্ছতায় উজ্জ্বল টিআরসি নিয়োগ: ময়মনসিংহে চূড়ান্ত ফল প্রকাশ,নির্বাচিত ৯৬ জন ভেড়ামারায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের লালপুরে গভীর রাতে অস্ত্রসহ ৪ জন আটক,পিস্তল-গুলি উদ্ধার কুষ্টিয়ায় আইজিপি শিক্ষাবৃত্তি,অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পদ্মার চরে গভীর রাতে গুলিবর্ষণ,‘বিল্লাল বাহিনী’র আতঙ্ক, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয়দের,কুষ্টিয়া-রাজশাহী সীমান্ত চরাঞ্চল।। মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ পুলিশ,সেরা এসপি কামরুল হাসান

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

newsline24 / ১৫৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ঢাকা নিউজলাইন ডেস্কঃ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে পুরস্কার পেলেন ৬ পুলিশ কর্মকর্তা।বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে এপ্রিল/২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।পুরস্কারপ্রাপ্তরা হলেন—

* শ্রেষ্ঠ সার্কেল অফিসার: সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মোঃ মিজানুর রহমান
* শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম
* শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা
* শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র) মোঃ রাকিব খান, কোতোয়ালী মডেল থানা
* শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: এসআই (নিরস্ত্র) মোঃ সাফায়েত হোসেন, কোতোয়ালী মডেল থানা
* সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক, ময়মনসিংহ

এছাড়াও পিআরএল গমনকারী তিনজন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।

সভায় জেলার পুলিশ সদস্যদের কল্যাণে পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলতি মাসে বিভিন্ন আবেদন ও সমস্যার প্রেক্ষিতে কল্যাণমূলক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।তিনি সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category