• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মসজিদের ওজু খানার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী সিহাব সুমনের পানির পাম্প প্রদান। অস্ত্রের মুখে এনজিও কর্মীকে জিম্মি করে টাকা লুট: শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেফতার ‘রিন্টুগিট্টু’ অবৈধ অস্ত্রের ঝনঝনানি,সন্ত্রাসীদের দাপটে আতঙ্কিত দৌলতপুরের ফিলিপনগর-মরিচা চরাঞ্চল কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা আশংকাজন ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলা ও পেশাদারিত্বে উজ্জ্বল ময়মনসিংহ জেলা পুলিশ-মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত মেধা ও স্বচ্ছতায় উজ্জ্বল টিআরসি নিয়োগ: ময়মনসিংহে চূড়ান্ত ফল প্রকাশ,নির্বাচিত ৯৬ জন ভেড়ামারায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের লালপুরে গভীর রাতে অস্ত্রসহ ৪ জন আটক,পিস্তল-গুলি উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

newsline24 / ৪৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ঢাকা নিউজলাইন ডেস্ক।।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ হিসনাপাড়া গ্রামে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের রাজনৈতিক কার্যালয়ে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।গতকাল রবিবার (১২ জুলাই ২০২৬) মাগরিবের নামাজের সময় পূর্বপরিকল্পিতভাবে একদল হামলাকারী কার্যালয়ে হামলা চালায়।হামলাকারীরা কার্যালারের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয়।এতে চেয়ার-টেবিল,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি,বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এবং যুবদল নেতা শরিফ উদ্দীন জুয়েলের রাজনৈতিক ব্যানার পুড়িয়ে দেই হামলাকারীরা।স্থানীয় সূত্রের দাবি,রেজাউর রহমান মাসুম দৌলতপুর উপজেলার সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার রাজনৈতিক অবস্থান থেকে ভিন্ন ধারার রাজনীতি করেন।তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত শরিফ উদ্দীন জুয়েলের অনুসারী।এ কারণে তিনি এর আগেও বিভিন্ন সময় হুমকি ও প্রাণনাশের আশঙ্কার মুখে ছিলেন।উক্ত ঘটনার বিষয়ে রেজাউর রহমান মাসুমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বর্তমানে ট্রেনে করে ঢাকা থেকে বাড়ির পথে আছি।আমার রাজনৈতিক কার্যালয়ে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।বাড়িতে পৌঁছে সাংবাদিক সম্মেলন করার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”এ ঘটনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান বলেন,ঘটনাস্থলে পুলিশ গিয়েছে,তদন্ত চলমান রয়েছে,লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category