• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের শেষ প্রস্তুতি সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী মাইকে ঘোষণা দিয়ে জড়ো, পুলিশের সামনেই সংঘর্ষে আহত ৩০ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দান নয়, অধিকার নিশ্চিতের দাবি একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বাংলাদেশে প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু বাংলালিংকের ৯০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার, মাদক কারবারির যাবজ্জীবন নগর জনস্বাস্থ্য প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রতিমন্ত্রীর তাগিদ

দৌলতপুরে পদ্মার চরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নীরবতা, জনমনে উদ্বেগ।।

newsline24 / ১২৭৪ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ঢাকা নিউজলাইন ডেস্ক:-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর–মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরাঞ্চলের চৌদ্দহাজার মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।এতে স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের আবাদি জমি নষ্ট করে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও বালুখেকো চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।বিগত দুই সপ্তাহ ধরে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিতভাবে এই অবৈধ কর্মকাণ্ডের সংবাদ প্রকাশিত হলেও এবং কুষ্টিয়া জেলা প্রশাসনসহ দৌলতপুর উপজেলা প্রশাসনকে বারবার তথ্য প্রদান করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।এদিকে, পাশ্ববর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলায় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে বালুখেকো চক্র নিষ্ক্রিয় হলেও দৌলতপুর উপজেলায় প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নের সৃষ্টি করেছে।উল্লেখ্য, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) কিছুদিন আগে পদ্মা নদী সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারদের কাছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত বার্তা প্রেরণ করে।তবে ওই নির্দেশনার পরও মাঠপর্যায়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।ফিলিপনগর–মরিচা ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙনের ঝুঁকি বেড়েছে এবং কৃষিজমি ধ্বংস হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন,দ্রুত ব্যবস্থা না নিলে পদ্মার চরাঞ্চলের পরিবেশ,কৃষি ও মানুষের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category