• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ভোলার উন্নয়নে বড় বরাদ্দ, দুর্নীতিতে কঠোর পার্থ

newsline24 / ২৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
ভোলার উন্নয়নে বড় বরাদ্দ, দুর্নীতিতে কঠোর পার্থ
ভোলার উন্নয়নে বড় বরাদ্দ, দুর্নীতিতে কঠোর পার্থ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বুধবার (২ সেপ্টেম্বর) তিন দিনের সফরে ভোলায় গিয়ে নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, ভোলা-বরিশাল সেতু ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি। এ দাবিতে আন্দোলন হয়েছে এবং সংসদেও বিষয়টি তুলে ধরা হয়েছে। সরকারও সেতুর বিষয়টি বিবেচনা করছে বলে জানান তিনি।

তবে ভোলার সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ করতে বিকল্প পথের সম্ভাবনাও সরকার দেখছে বলে জানান তথ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুর দিয়ে ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা গেলে প্রায় ৪০ মিনিট সময় কম লাগতে পারে। কোন প্রকল্প ভোলার জন্য বেশি কার্যকর হবে, তা সরকার ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিবেচনা করবেন বলে জানান তিনি।

পার্থ বলেন, বিকল্প সড়ক নির্মাণে প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। একই সঙ্গে ভোলার জন্য প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, ছয় মাসে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে এমন বরাদ্দ অন্য কোনো আসন পেয়েছে কি না, তা দেখার বিষয়।

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, ভোলার মানুষ বিভিন্ন সময়ে তাঁর পাশে ছিলেন। দল-মত নির্বিশেষে সবাইকে জেলার উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান পার্থ। তাঁর দল বা নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি কিংবা অন্য কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। টিআর-কাবিখা প্রকল্পে অনিয়ম হলে ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ করার আহ্বানও জানান তথ্যমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category