• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্যাস পেলেই চালু হবে সব সার কারখানা, বন্ধ হবে আমদানি দক্ষিণ কোরিয়াকে বিরক্ত করতে সীমান্তে মাইক বাজানোর ঘোষণা উত্তর কোরিয়ার বিএনপির ভেতরেও বট ও গুপ্ত আছে, মন্তব্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ভাটারায় ডিজে পার্টিতে অভিযান, ৮৪ জনের কারাদণ্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য, প্রধানমন্ত্রীর ছবিতে আপত্তিকর মন্তব্যকারী আটক মাদারীপুরে বোরকা পরে বোমা হামলা, গণপিটুনিতে যুবকের মৃত্যু দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত বাংলাদেশিসহ ৮ মাদক চালান দেখায় টেকনাফে বাড়িতে হামলা, গুলিবিদ্ধ শিশু উত্তরায় ‘দে লাড়া’ গ্যাংয়ের সানি গ্রেফতার, ৭ মামলার তথ্য আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ১১০০ মুসলিম পরিবার, ভাঙা হলো ১০ মসজিদ

মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর আটক

newsline24 / ২১ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর আটক
মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর আটক

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করে তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টার অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। আটক তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী, পুলিশ সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন চলাকালে তানভীর জোমাদ্দারও সেখানে উপস্থিত হন।

অভিযোগ অনুযায়ী, পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত অন্যদের পেছনে ফেলে তিনি প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান। ঘটনাটির ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করতে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁর পরিচয় শনাক্তের পর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তানভীরকে আটক করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত পরিদর্শনের সময় তানভীর পুলিশ সদস্য, সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করছেন। একপর্যায়ে তিনি অন্যদের পেছনে ফেলে প্রধানমন্ত্রীর বেশ কাছাকাছি পৌঁছে যান। ভিডিওটির ভিত্তিতেই পুলিশ তাঁর পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করে বলে জানিয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে ফুটপাত পরিদর্শনে গেলে এক ছাত্রলীগ নেতা তাঁকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীর জোমাদ্দারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ঠিক কোন ধারায় মামলা করা হবে বা পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category