• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পূজামণ্ডপে পুলিশের পোশাকে গান, সিলেটে এএসআই প্রত্যাহার মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর আটক বিএনপি-আওয়ামী লীগ সমঝোতার অভিযোগ, তারেক রহমানকে নিশানা সাদিকের সব ধর্মের সমান নাগরিক সুবিধায় জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির মক্কা প্রতিরক্ষা চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ, হামলা হলে পাশে থাকবে ৩ দেশ ময়নাতদন্তে মিলল প্রমাণ, গুলিতেই প্রাণ হারান যুবদল নেতা সাকের রিল বানাতে মগ্ন দম্পতি, ঢেউয়ে পড়ে বিপদে শিশু যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জনসভায় বিএনপির ৯ নেতাকর্মীর মোবাইল হারিয়ে গেছে রাজশাহীর লিচুবাগানে বস্তাভর্তি ১০৩টি তাজা ককটেল উদ্ধার

মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর আটক

newsline24 / ১৮ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর আটক
মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর আটক

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করে তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টার অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। আটক তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী, পুলিশ সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন চলাকালে তানভীর জোমাদ্দারও সেখানে উপস্থিত হন।

অভিযোগ অনুযায়ী, পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত অন্যদের পেছনে ফেলে তিনি প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান। ঘটনাটির ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করতে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁর পরিচয় শনাক্তের পর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তানভীরকে আটক করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত পরিদর্শনের সময় তানভীর পুলিশ সদস্য, সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করছেন। একপর্যায়ে তিনি অন্যদের পেছনে ফেলে প্রধানমন্ত্রীর বেশ কাছাকাছি পৌঁছে যান। ভিডিওটির ভিত্তিতেই পুলিশ তাঁর পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করে বলে জানিয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে ফুটপাত পরিদর্শনে গেলে এক ছাত্রলীগ নেতা তাঁকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীর জোমাদ্দারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ঠিক কোন ধারায় মামলা করা হবে বা পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category