• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পূজামণ্ডপে পুলিশের পোশাকে গান, সিলেটে এএসআই প্রত্যাহার মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর আটক বিএনপি-আওয়ামী লীগ সমঝোতার অভিযোগ, তারেক রহমানকে নিশানা সাদিকের সব ধর্মের সমান নাগরিক সুবিধায় জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির মক্কা প্রতিরক্ষা চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ, হামলা হলে পাশে থাকবে ৩ দেশ ময়নাতদন্তে মিলল প্রমাণ, গুলিতেই প্রাণ হারান যুবদল নেতা সাকের রিল বানাতে মগ্ন দম্পতি, ঢেউয়ে পড়ে বিপদে শিশু যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জনসভায় বিএনপির ৯ নেতাকর্মীর মোবাইল হারিয়ে গেছে রাজশাহীর লিচুবাগানে বস্তাভর্তি ১০৩টি তাজা ককটেল উদ্ধার

সব ধর্মের সমান নাগরিক সুবিধায় জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

newsline24 / ২৫ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
সব ধর্মের সমান নাগরিক সুবিধায় জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
সব ধর্মের সমান নাগরিক সুবিধায় জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়ের পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন বৈষম্য বা নিপীড়নের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা ২০২৬ ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই বাংলাদেশের নাগরিক। সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। এসব অধিকার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাত চলছে, তখন বাংলাদেশের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করছে। এই সম্প্রীতি দেশের শক্তি ও অস্তিত্বের গুরুত্বপূর্ণ ভিত্তি। যেকোনো মূল্যে তা অক্ষুণ্ন রাখতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, কখনো কখনো গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করা হয়। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ সবার দেশ। পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো অপশক্তিকে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্য ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেওয়া যাবে না।

বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এ উৎসবের মূল বার্তা অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়। মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে সব ধর্মের মানুষের অংশগ্রহণ জাতীয় ঐক্যের ভিত্তিকে শক্তিশালী করেছে।

রাষ্ট্রপতি জানান, সব ধর্মের মানুষ যাতে নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। পরে রাষ্ট্রপতি আগত অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category