• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ইউরোপে কোন দেশে পেট্রোল-ডিজেলের দাম কত

newsline24 / ২১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ইউরোপে কোন দেশে পেট্রোল-ডিজেলের দাম কত
ইউরোপে কোন দেশে পেট্রোল-ডিজেলের দাম কত

ইউরোপের বিভিন্ন দেশে পেট্রোল ও ডিজেলের দামে বড় ধরনের পার্থক্য দেখা দিয়েছে। বিশ্ববাজারের পরিস্থিতির পাশাপাশি স্থানীয় কর ও শুল্কের প্রভাবেও দেশভেদে জ্বালানির খুচরা দামে তৈরি হয়েছে উল্লেখযোগ্য ব্যবধান। সর্বশেষ হিসাব অনুযায়ী, নেদারল্যান্ডসে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫১ টাকা, যা তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

নেদারল্যান্ডসে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২.৪৩ ইউরোতে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৩৪৩ টাকা। একই দেশে ডিজেলের দাম ২.৪৯ ইউরো, যা প্রায় ৩৫১ টাকা।

দামের দিক থেকে এরপরই রয়েছে জার্মানি। দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ২.৩৬ ইউরো বা প্রায় ৩৩৩ টাকা। ডিজেলের দাম ২.৪২ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪১ টাকা।

ইউরোপীয় ইউনিয়নের বাইরে যুক্তরাজ্যেও জ্বালানির দাম তুলনামূলক বেশি। সেখানে প্রতি লিটার পেট্রোল ১.৬৪ পাউন্ড বা প্রায় ২৭০ টাকা। ডিজেলের দাম ১.৮৬ পাউন্ড, যা প্রায় ৩০৬ টাকা।

তেল উৎপাদনকারী দেশ নরওয়েতেও জ্বালানির দাম কম নয়। করের প্রভাবের কারণে দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ২৩.৫০ ক্রোন, বাংলাদেশি টাকায় প্রায় ৩০৬ টাকা। ডিজেলের দাম ২৪.১০ ক্রোন বা প্রায় ৩১৪ টাকা।

ফ্রান্সে প্রতি লিটার পেট্রোলের দাম ২.২২ ইউরো, যা প্রায় ৩১৩ টাকা। ডিজেলের দাম ২.২৯ ইউরো বা প্রায় ৩২৩ টাকা। ইতালিতে পেট্রোল ২.১৪ ইউরো বা প্রায় ৩০২ টাকা এবং ডিজেল ২.২৯ ইউরো বা প্রায় ৩২৩ টাকা।

অস্ট্রিয়ায় পেট্রোলের দাম তুলনামূলক কম হলেও ডিজেলের দাম দুই ইউরোর ওপরে। সেখানে প্রতি লিটার পেট্রোল ১.৮৯ ইউরো বা প্রায় ২৬৬ টাকা এবং ডিজেল ২.১৯ ইউরো বা প্রায় ৩০৯ টাকা।

তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে তুলনামূলক কম দামে জ্বালানি পাওয়া যাচ্ছে স্পেন ও পর্তুগালে। স্পেনে প্রতি লিটার পেট্রোল ১.৭৪ ইউরো বা প্রায় ২৪৫ টাকা এবং ডিজেল ১.৮৬ ইউরো বা প্রায় ২৬২ টাকা। পর্তুগালে পেট্রোলের দাম ১.৭১ ইউরো বা প্রায় ২৪১ টাকা। তবে ডিজেলের দাম সেখানে ১.৯৮ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৯ টাকা।

দাম পর্যালোচনা করলে দেখা যায়, তালিকাভুক্ত প্রায় সব দেশেই ডিজেলের দাম পেট্রোলের তুলনায় বেশি। বিশেষ করে পণ্য পরিবহনে ডিজেলনির্ভর যানবাহনের ব্যবহার বেশি হওয়ায় জ্বালানির বাড়তি ব্যয় পরিবহন খরচেও প্রভাব ফেলতে পারে।

দেশভেদে জ্বালানির দামের এই ব্যবধানের পেছনে আন্তর্জাতিক বাজারের দামের পাশাপাশি কর, শুল্ক এবং স্থানীয় জ্বালানি নীতির প্রভাব রয়েছে। ফলে একই অঞ্চলে থেকেও ইউরোপের বিভিন্ন দেশের চালকদের জ্বালানির জন্য গুনতে হচ্ছে ভিন্ন অঙ্কের অর্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category