• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
‘হুমকি দিয়ে দমাতে পারবে না’, শিক্ষককে চড় মারা রুমির বার্তা এনসিপির পুনর্গঠিত কমিটিতে ছয় নারী যুগ্ম আহ্বায়ক জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে বিরোধীদের অনুপস্থিতি, ধোঁকাবাজি বললেন প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, ফিরোজার পরিবারকে ৫ লাখ টাকার সহায়তা সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডের নথি চাইল ঢাকা সিসিইউতে মঈন খান, হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রপতি ইউরোপে তীব্র গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু অবসরের পর এক বছর ফুটবল থেকেও দূরে থাকতে চান নেইমার খুলনায় ১৪ ঘণ্টায় দুই খুন, মায়ের সামনেই হত্যা খুশিকে রিয়াদ লক্ষ্য করে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিহত করল সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা

পুলিশের ৫,৮৩০ গাড়ি কিনতে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব

newsline24 / ৮ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
পুলিশের ৫,৮৩০ গাড়ি কিনতে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব
পুলিশের ৫,৮৩০ গাড়ি কিনতে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব

দেশজুড়ে পুলিশের যানবাহন সংকট দূর করা এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম জোরদার করতে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। অনুমোদনের জন্য প্রকল্প দুটি একনেকের সভায় উপস্থাপনের কথা রয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৪ হাজার ৮২৯টি সাধারণ পরিচালন যানবাহন কিনতে ৪ হাজার ৩২৮ কোটি টাকা এবং ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কিনতে ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্প দুটির মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রয়েছে।

প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, দেশের ৬৩৯টি প্রশাসনিক থানা মাত্র ১ হাজার ২৩৭টি যানবাহন দিয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় পুলিশি সেবা দিচ্ছে। বিদ্যমান যানবাহনের প্রায় ৬৪ শতাংশের বয়স ১০ বছরের বেশি। এতে নিয়মিত টহল, জরুরি ঘটনায় দ্রুত সাড়া দেওয়া এবং পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে মোতায়েনে সমস্যা হচ্ছে।

বিশেষায়িত যানবাহনের মধ্যে রয়েছে দাঙ্গা নিয়ন্ত্রণের গাড়ি, অল-টেরেইন ভেহিকল (এটিভি), মোবাইল কমান্ড সেন্টার, ক্রাইম সিন ভ্যান, স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা। এগুলো জনতা নিয়ন্ত্রণ, অপরাধ তদন্ত, দুর্গম এলাকায় অভিযান, নৌপথের নিরাপত্তা এবং উদ্ধার কার্যক্রমে ব্যবহার করা হবে।

যানবাহন পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দক্ষতা বাড়াতে দুই প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৯৬০ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গাড়ি মেরামতের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য দেড় কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে পুলিশের মাঠপর্যায়ের সক্ষমতা ও জরুরি সেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category