• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
টঙ্গীর মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়ন, প্রাথমিক সত্যতা পেল পুলিশ মেহেরপুরে স্কুলছাত্রী ধ/র্ষ/ণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক মাদ্রাসাশিক্ষক সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ শক্তিশালী না হলে নিরাপত্তা নিশ্চিত হবে না: আইজিপি ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি শেখ হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে অস্থিরতা বরদাশত করবে না সরকার শিক্ষার্থীকে ধর্ষণ, মক্তবের শিক্ষকের যাবজ্জীবন জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে সাইকেল দিলেন প্রতিমন্ত্রী কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩

মেধা ও স্বচ্ছতায় উজ্জ্বল টিআরসি নিয়োগ: ময়মনসিংহে চূড়ান্ত ফল প্রকাশ,নির্বাচিত ৯৬ জন

newsline24 / ৭৯৭ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ঢাকা নিউজলাইন ডেস্কঃ “সেবার ব্রতে চাকরি”- এই অঙ্গীকারকে ধারণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।মঙ্গলবার (১৯ মে) রাত ৪টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।ময়মনসিংহ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন।জেলা পুলিশের পক্ষ থেকে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে,জেলার প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।উল্লেখ্য,ময়মনসিংহ জেলার টিআরসি নিয়োগ বোর্ডের মাধ্যমে মোট ৯৬ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category