• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জুমার খুতবা শেষে আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা, ২৫ অক্টোবরের লক্ষ্য হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলার বাদীকে হুমকি, ‘সমঝোতা না হলে লাশ পড়ে থাকবে’ ফেনীতে চালককে কু/পি/য়ে অটোরিকশা ছিনতাই, মৃ/ত্যু ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামালকে পেছনে ফেললেন কেইন আসিফ আকবরের গাড়িতে গুলি, অশুভ সংকেত দেখছেন ওমর সানি সাভারে মাদ্রাসাছাত্রী ধর্ষণ: শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার, অভিযুক্ত পলাতক দ্রব্যমূল্য-জ্বালানি সংকট: দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ ‘হুমকি দিয়ে দমাতে পারবে না’, শিক্ষককে চড় মারা রুমির বার্তা এনসিপির পুনর্গঠিত কমিটিতে ছয় নারী যুগ্ম আহ্বায়ক

ফেনীতে চালককে কু/পি/য়ে অটোরিকশা ছিনতাই, মৃ/ত্যু

newsline24 / ১১ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ফেনীতে চালককে কু/পি/য়ে অটোরিকশা ছিনতাই, মৃ/ত্যু
ফেনীতে চালককে কু/পি/য়ে অটোরিকশা ছিনতাই, মৃ/ত্যু

ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে আবদুল হক (৪৫) নামের এক চালককে কুপিয়ে বাহনটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে পাঠাননগর বাজারে যাওয়ার জন্য আবদুল হকের অটোরিকশা ভাড়া করে। পথে নির্জন সড়কে পৌঁছালে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পরে পথচারীদের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত ছিল। যাত্রীবেশে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

নিহত আবদুল হক উপজেলার মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম জানান, বিভিন্ন সমিতি থেকে কিস্তিতে ঋণ নিয়ে কয়েক মাস আগে অটোরিকশাটি কিনেছিলেন আবদুল হক। সেটি চালিয়েই তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category