• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

মেসিবিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হার

newsline24 / ২৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
মেসিবিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হার
মেসিবিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হার

লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা ভালো হলো না আর্জেন্টিনার। ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল।

শুক্রবার বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে তিনটি গোল হয়। ৪৮তম মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। পাঁচ মিনিট পর ম্যাক্সি আরাউহো ব্যবধান দ্বিগুণ করেন। ৭৩তম মিনিটে হুলিয়ান আলভারেজ এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি আর্জেন্টিনা।

ম্যাচ শেষে কোচ স্কালোনি বলেন, মেসিকে ছাড়া দলকে নতুন করে গড়ে তুলতে হবে। তবে এই হার থেকে ঘুরে দাঁড়ানোর মতো প্রতিভা ও সামর্থ্য দলের রয়েছে। দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সেও ইতিবাচক দিক দেখেছেন তিনি।

মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর এটিই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে বিদায় নিয়েছেন এই কিংবদন্তি। তার অনুপস্থিতি গ্যালারিতেও স্পষ্ট ছিল। লা বোম্বোনেরা স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল তুলনামূলক কম। অনেক সমর্থক মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে এলেও আর্জেন্টিনার কোনো খেলোয়াড়কে এই ম্যাচে জার্সিটি দেওয়া হয়নি।

এদিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ মনে করেন, নতুন প্রজন্মের খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের মাধ্যমে পূর্বসূরিদের ঐতিহ্য ধরে রাখতে হবে।

আগামী মঙ্গলবার কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একই দিন নিজেদের মাঠে ডমিনিকান রিপাবলিকের মুখোমুখি হবে উরুগুয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category