• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন প্রকল্পের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু, গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথে বড় অগ্রগতি মেহেরপুর-কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বাধা বিজিবির স্বাস্থ্য খাতে বড় পরিকল্পনা, নিয়োগ পাবেন ২৫ হাজার মিডওয়াইফ ইট ভেঙেছেন, কৃষিকাজ করেছেন, সেই আমিনুল এখন বিসিএস ক্যাডার রিয়াদে প্রাণঘাতী হামলা, হুতিদের বিরুদ্ধে অভিযানে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ, স্থগিত ঢাকা-রিয়াদ রুটের সব উড়োজাহাজ চলাচল দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মুক্ত ককরোচ জনতা পার্টির নেতারা বেনাপোল সীমান্তে পৌঁছাল ছাত্রলীগের সাবেক নেতা রোটনের লাশ

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কড়া বার্তা প্রকাশ রাজের

newsline24 / ৯ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কড়া বার্তা প্রকাশ রাজের
‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কড়া বার্তা প্রকাশ রাজের

অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ ‘খেলা শুরু হয়ে গেছে’ (Game on) মন্তব্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তীব্র সমালোচনা করেছেন। দিল্লিতে শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা সংক্রান্ত দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর পুলিশের ধরপাকড় ও কঠোর পদক্ষেপের প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় ও মেট্রো স্টেশন বন্ধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রকাশ রাজ। সরকারের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘খেলা শুরু হয়ে গেছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে প্রকাশ রাজ প্রশ্ন তোলেন, ‘আপনি এত ভয় পাচ্ছেন কেন? কেন কাঁপছেন?’ একই সঙ্গে রসাত্মক ভঙ্গিতে নিজের অভিনীত ‘সিংহাম’ সিনেমার জনপ্রিয় সংলাপের অনুকরণে বলেন, ‘চিটিং করতা হ্যায় তু’—অর্থাৎ, ‘তুমি প্রতারণা করছ।’

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে মোদি সরকারের ভূমিকার বিরুদ্ধে বিনোদন ও সামাজিক অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তিও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরকারের পদক্ষেপের সমালোচনা করছেন তাঁরা।

শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বিক্ষোভে পুলিশের কঠোর অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রকাশ রাজের মন্তব্যও সেই প্রতিবাদের ধারায় মোদি সরকারের বিরুদ্ধে সরব অবস্থানেরই বহিঃপ্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category