• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ফতুল্লায় ভয়াবহ আগুনে ছাই ৩০ ঝুটের গোডাউন, কোটি টাকার ক্ষতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা মধ্যরাতে মূল্যবৃদ্ধি বন্ধ করে বাজারে স্বচ্ছতা চান ক্যাব সভাপতি লালন উৎসব ঘিরে ছেঁউড়িয়ায় মাদকবিরোধী অভিযান, প্রশাসনের কঠোর অবস্থান দক্ষ কর্মী নিয়োগে বাংলাদেশ-ইইউ সহযোগিতা, মানবপাচার রোধেও উদ্যোগ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে, প্রকাশ পূর্ণাঙ্গ রায় মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি, চুপ থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ, সিলেটে পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা প্রাক্তন স্ত্রীর বিয়েতে পুরোহিতের ভূমিকায় ‘স্পাইডার-ম্যান’ তারকা টোবি নিরাপত্তার কারণে ঢাকা–দাম্মাম ফ্লাইট স্থগিত, নতুন সিদ্ধান্ত মঙ্গলবার

স্বাস্থ্য খাতে বড় পরিকল্পনা, নিয়োগ পাবেন ২৫ হাজার মিডওয়াইফ

newsline24 / ২৬ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
স্বাস্থ্য খাতে বড় পরিকল্পনা, নিয়োগ পাবেন ২৫ হাজার মিডওয়াইফ
স্বাস্থ্য খাতে বড় পরিকল্পনা, নিয়োগ পাবেন ২৫ হাজার মিডওয়াইফ

স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ এবং আগামী কয়েক বছরের মধ্যে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর্মীর সংকট মোকাবিলায় সরকারের এ পরিকল্পনার কথা তিনি তুলে ধরেন।

রোববার (১১ অক্টোবর) জার্মানির বার্লিনে ‘মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্যনিরাপত্তায় দক্ষিণ-দক্ষিণ অংশীদারত্ব: সংকট থেকে সহনশীলতার পথে’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বৈঠকে তিনি বলেন, মা ও নবজাতকের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গর্ভকালীন পরিচর্যা, নিরাপদ প্রসব, জরুরি পরিস্থিতিতে উপযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো এবং প্রসব-পরবর্তী সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য, মিডওয়াইফদের পেছনে বিনিয়োগকে কেবল ব্যয় হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি মা ও নবজাতকের মৃত্যু কমানো এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যয় হ্রাসের একটি কার্যকর জাতীয় বিনিয়োগ। এ লক্ষ্য অর্জনে দক্ষ মিডওয়াইফ তৈরি ও তাঁদের সেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

মিডওয়াইফারি শিক্ষার মান উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁর তথ্য অনুযায়ী, দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো আধুনিকায়নের কাজ চলছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ, সিমুলেশনভিত্তিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর পাঠদান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে প্রশিক্ষিত মিডওয়াইফের দক্ষতা বাড়ানো এবং বাস্তব কর্মক্ষেত্রে তাঁদের প্রস্তুতি আরও জোরদার করার লক্ষ্য রয়েছে।

স্বাস্থ্যকর্মীর সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের মধ্যে জ্ঞান ও শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি মাতৃস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্যসেবা সম্প্রসারণে উন্নয়ন সহযোগীদের অবদানের প্রশংসা করেন তিনি। এ ক্ষেত্রে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ভূমিকার কথাও উল্লেখ করেন।

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমেও মিডওয়াইফদের ভূমিকার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, সংকটের সময়েও গর্ভবতী নারী ও নবজাতকের জন্য জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে মিডওয়াইফরা সম্মুখসারিতে কাজ করেন।

তিনি বলেন, নারী ও শিশুর সুরক্ষা এবং দেশের ভবিষ্যৎ অর্থনীতির স্বার্থে মিডওয়াইফদের দক্ষতা বৃদ্ধি ও এ খাতে বিনিয়োগ অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হলে মাতৃস্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও দক্ষ জনবলের সংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category