• শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পর্দা উঠতে যাচ্ছে CSL Season 10 এর জমজমাট আসর কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা আশংকাজন ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলা ও পেশাদারিত্বে উজ্জ্বল ময়মনসিংহ জেলা পুলিশ-মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত মেধা ও স্বচ্ছতায় উজ্জ্বল টিআরসি নিয়োগ: ময়মনসিংহে চূড়ান্ত ফল প্রকাশ,নির্বাচিত ৯৬ জন ভেড়ামারায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের লালপুরে গভীর রাতে অস্ত্রসহ ৪ জন আটক,পিস্তল-গুলি উদ্ধার কুষ্টিয়ায় আইজিপি শিক্ষাবৃত্তি,অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পদ্মার চরে গভীর রাতে গুলিবর্ষণ,‘বিল্লাল বাহিনী’র আতঙ্ক, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয়দের,কুষ্টিয়া-রাজশাহী সীমান্ত চরাঞ্চল।। মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ পুলিশ,সেরা এসপি কামরুল হাসান

কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা আশংকাজন

newsline24 / ৩৯৮ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ঢাকা নিউজলাইন ডেস্কঃ- কুষ্টিয়ার দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে যুবদল নেতা মোঃ সুজন ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১০টার দিকে বাহিরমাদী চৌরাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৩ নম্বর ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ একরামুল হকের সমর্থক এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।এর জেরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।অভিযোগ রয়েছে,সংঘর্ষ চলাকালে নয়ন গ্রুপের লোকজন সুজন ইসলামের মাথা ও দুই পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।পরে একরামুল গ্রুপের লোকজন পাল্টা ধাওয়া দিলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।স্থানীয়রা আহত সুজন ইসলামকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল এ রেফার করেন।ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান,ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category