• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী মাইকে ঘোষণা দিয়ে জড়ো, পুলিশের সামনেই সংঘর্ষে আহত ৩০ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দান নয়, অধিকার নিশ্চিতের দাবি একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বাংলাদেশে প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু বাংলালিংকের ৯০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার, মাদক কারবারির যাবজ্জীবন নগর জনস্বাস্থ্য প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রতিমন্ত্রীর তাগিদ দরিদ্রের চিকিৎসাসেবা বাড়াতে ঢাকা কমিউনিটি হাসপাতালকে রাষ্ট্রপতির আহ্বান একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন পে স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

একসময় ‘সিন্ডিকেট’ শব্দটিই আর থাকবে না: খাদ্যমন্ত্রী

newsline24 / ২০ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
একসময় ‘সিন্ডিকেট’ শব্দটিই আর থাকবে না খাদ্যমন্ত্রী
একসময় ‘সিন্ডিকেট’ শব্দটিই আর থাকবে না খাদ্যমন্ত্রী

বাজারে সিন্ডিকেটের উপস্থিতি কোনো সরকারই চায় না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এমন পরিস্থিতি থেকে বের হয়ে একসময় যেন বাজারে ‘সিন্ডিকেট’ শব্দটিই আর ব্যবহার করতে না হয়, সেটিই সরকারের প্রত্যাশা।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

আফরোজা খানম বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। খাদ্যশস্যের মজুত, বাজার পরিস্থিতি ও সরবরাহব্যবস্থার ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বড় ধরনের কোনো খাদ্যসংকট তৈরি হয়নি। তবে ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত মোকাবিলা ও সমাধানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হচ্ছে। খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সক্রিয়ভাবে কাজ করতে হচ্ছে বলেও তিনি জানান।

নতুন উদ্যোগ হিসেবে নেওয়া পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা আনুষ্ঠানিকভাবে চালু হবে, সে বিষয়ে এই মুহূর্তে নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শনের মধ্য দিয়ে খাদ্যমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ১টার দিকে তিনি নারায়ণগঞ্জ সাইলো পরিদর্শনে যান। সেখানে সাইলো এবং এর ভেতরে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিলের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে খাদ্যশস্য সংরক্ষণ ও মজুতের সক্ষমতা, মিলের কার্যক্রম এবং সার্বিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আফরোজা খানম। বিভিন্ন স্থাপনার কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খাদ্যশস্যের মজুত ও সরবরাহব্যবস্থা সচল রাখা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি পরিদর্শনের আলোচনায় গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category