• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর দেবিদ্বারে বাড়িতে পুলিশ যাওয়ার পর স্ট্রোক, তিন দিন পর নারীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি, আহত কৃষক; বিজিবির পাল্টা ফায়ার হাসিনার আমলে গণতান্ত্রিক পরিসর ছিল না এক ইঞ্চিও: রিজভী কলকাতার হাসপাতালে মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজবাড়ীর আমবাগানে মিলল ৪২টি অবিস্ফোরিত ককটেল মাদকবিরোধী অভিযানে আটক এএসআইকে সাময়িক বরখাস্ত প্রযুক্তি ও এআইতে দক্ষতা ছাড়া ভবিষ্যতে এগোনো কঠিন: অর্থমন্ত্রী ‘বাবা, আমাকে নিয়ে যাও’, শেষ মেসেজেই বাঁচার আকুতি তাজমিনের

দৌলতপুরে আগুনের তাণ্ডব: পূর্ব ফিলিপনগরে পুড়ল ঘরবাড়ি-গবাদিপশু,দগ্ধ ২

newsline24 / ৭৭৩ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

আব্দুস সবুর।।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের গবাদিপশু,বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে ছাই হয়ে গেছে।এ ঘটনায় দুই কৃষক দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আগুনের সূত্রপাত গরুর ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।শুক্রবার দিবাগতরাত শনিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে,কৃষক জানবার প্রামাণিকের গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যে আগুন গোয়ালঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।অগ্নিকাণ্ডে চারটি গরু,চারটি ছাগল,একটি মোটরসাইকেলসহ ঘরের আসবাবপত্র ও সংরক্ষিত ফসল পুড়ে যায়।এতে পরিবারটির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে তাদের পৌঁছানোর আগেই অধিকাংশ সম্পদ পুড়ে যায়।এ ঘটনায় বাড়ির মালিক জানবার প্রামাণিক ও তার ভাই হোসেন প্রামাণিক দগ্ধ হন।গবাদিপশু রক্ষার চেষ্টা করতে গিয়ে তারা আহত হয়েছেন বলে জানা গেছে।বর্তমানে তারা দৌলতপুর উপজেলা হাসপাতাল থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান,আকস্মিক এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি সবকিছু হারিয়েছে।তাদের সহায়তায় স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,গরুর ঘরে জ্বালানো কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।তিনি আরও জানান,ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category