• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘এ সরকারকে বিদায় নিতে হবে’ ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’, দুর্গাপূজায় হুইপ দুলুর বার্তা দিল্লিতে মমতা-নেহাসহ শতাধিক আটক, উত্তপ্ত বিক্ষোভ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে সড়কে চাকরিপ্রার্থীরা খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদির পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আধুনিক প্রযুক্তিতে শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ রিজভীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল হামলা, আটক ৩ নির্বাচনের আগে হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’, দুর্গাপূজায় হুইপ দুলুর বার্তা

newsline24 / ১২ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’, দুর্গাপূজায় হুইপ দুলুর বার্তা
‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’, দুর্গাপূজায় হুইপ দুলুর বার্তা

ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও দেশের সব নাগরিকের পরিচয় বাংলাদেশি—এমন মন্তব্য করে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার।’ তিনি বলেন, বাংলাদেশই সবার অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ভিত্তি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নাটোর পৌরসভার ৫০টি মন্দিরে নগদ অর্থ অনুদান প্রদান অনুষ্ঠানে শনিবার এসব কথা বলেন তিনি।

শনিবার বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার বিষয়টি অনুষ্ঠানে গুরুত্ব পায়।

অনুষ্ঠানে হুইপ দুলু বলেন, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান ও হিন্দু—সবাই বাংলাদেশের নাগরিক। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও জাতীয় পরিচয়ে সবাই বাংলাদেশি। দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সব নাগরিকের সমান গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দুর্গাপূজা উদ্‌যাপনের প্রসঙ্গ টেনে দুলু বলেন, এবার শুধু রাজশাহী বিভাগেই ৩৫১টির বেশি মণ্ডপে পূজা হচ্ছে। তাঁর মতে, নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনের সুযোগ এই আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে। এ জন্য তিনি তারেক জিয়াকে ধন্যবাদ দেওয়ার কথাও বলেন।

অনুষ্ঠানে নাটোর পৌরসভার ৫০টি মন্দিরে আর্থিক অনুদান দেওয়া হয়। পৌরসভার মেয়র প্রার্থী ও সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন জানান, প্রতিটি মণ্ডপে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সে হিসাবে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।

নাটোর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা বলেন, পূজার আনন্দ সবার। সনাতন ধর্মাবলম্বীরা এবার নির্বিঘ্নে তাঁদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে এই আনন্দ যেন কোনোভাবেই বিষাদে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিন সবাইকে সজাগ থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

জেলায় এবার মোট ৪০৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে শান্তিপূর্ণ রাখতে আয়োজক, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে নাটোর পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র এমদাদুল হক আল মামুনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category