• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রেমের টানে ফিনল্যান্ড থেকে জামালপুর, সিমিকে বিয়ে করে নাম রাখলেন মিকাইল অন্যায়কারীদের ছাড় নয়, রাড্ডা হামলার মূলহোতাদেরও ধরা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী জাপান সফরে তারেক রহমানের অগ্রাধিকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারি নিরপরাধের ক্ষতি নয়, প্রকৃত অপরাধীর ছাড়ও নয়: চট্টগ্রামের সিএমএম রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘এ সরকারকে বিদায় নিতে হবে’ ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’, দুর্গাপূজায় হুইপ দুলুর বার্তা দিল্লিতে মমতা-নেহাসহ শতাধিক আটক, উত্তপ্ত বিক্ষোভ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে সড়কে চাকরিপ্রার্থীরা খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

নিরপরাধের ক্ষতি নয়, প্রকৃত অপরাধীর ছাড়ও নয়: চট্টগ্রামের সিএমএম

newsline24 / ১০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
নিরপরাধের ক্ষতি নয়, প্রকৃত অপরাধীর ছাড়ও নয় চট্টগ্রামের সিএমএম
নিরপরাধের ক্ষতি নয়, প্রকৃত অপরাধীর ছাড়ও নয় চট্টগ্রামের সিএমএম

নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানি বা ক্ষতির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীও যেন আইনের ফাঁক গলে পার পেয়ে না যান—এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এজিএম মনিরুল হাসান সরকার। আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনী যথাযথভাবে অনুসরণ, তদন্তে সহযোগিতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার চট্টগ্রাম সিএমএম আদালতের সম্মেলনকক্ষে আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এজিএম মনিরুল হাসান সরকার বলেন, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। যার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা সঠিকভাবে পালন করাই দেশপ্রেমের পরিচয়। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। একই সঙ্গে আইনের আওতায় থেকে দায়িত্ব পালন এবং জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

তিনি আরও বলেন, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনীর বিধান পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালন করতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে এমন সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে নিরপরাধ কেউ ক্ষতিগ্রস্ত না হন এবং প্রকৃত অপরাধীও বিচারের বাইরে থেকে যাওয়ার সুযোগ না পান।

মামলার তদন্তের বিষয়ে সিএমএম বলেন, তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের সহযোগিতা নিশ্চিত করতে হবে। কেউ অসহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ফোকাল পারসন মো. মহিদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা ও মুহাম্মদ আবুল মনছুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার।

সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান, উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী, আনসার-ভিডিপির পরিচালক আমিন উদ্দিন এবং মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ হাসাইন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল আলম, চট্টগ্রাম মহানগর এলাকার ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা কনফারেন্সে অংশ নেন।

পুলিশ ও বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় আইনানুগভাবে দায়িত্ব পালন, তদন্তে সহযোগিতা এবং জবাবদিহির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category