• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘এ সরকারকে বিদায় নিতে হবে’ ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’, দুর্গাপূজায় হুইপ দুলুর বার্তা দিল্লিতে মমতা-নেহাসহ শতাধিক আটক, উত্তপ্ত বিক্ষোভ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে সড়কে চাকরিপ্রার্থীরা খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদির পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আধুনিক প্রযুক্তিতে শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ রিজভীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল হামলা, আটক ৩ নির্বাচনের আগে হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

আধুনিক প্রযুক্তিতে শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ রিজভীর

newsline24 / ১০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আধুনিক প্রযুক্তিতে শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ রিজভীর
আধুনিক প্রযুক্তিতে শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ রিজভীর

আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিল্প খাতকে এগিয়ে নেওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, কোনো অশুভ শক্তির কারণে যেন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের একটি কারখানার বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইংল্যান্ডের উইলকিনসন সোর্ড কোম্পানির কারিগরি সহযোগিতায় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডে আন্তর্জাতিক মানের সোর্ড ডিসপোজেবল রেজর ব্লেড উৎপাদনের লক্ষ্যে সদ্য সমাপ্ত প্রকল্পের আওতায় কারখানাটি নির্মাণ করা হয়েছে। নতুন এই কারখানার বাণিজ্যিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে রুহুল কবীর রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিনের এই শিল্পপ্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে হবে, যাতে কোনো অশুভ শক্তি এর উৎপাদন কার্যক্রম ব্যাহত করতে না পারে।

তিনি বলেন, শিল্পের সঙ্গে কর্মসংস্থানের সরাসরি সম্পর্ক রয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বাড়লে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারের পাশাপাশি মানুষের কাজের সুযোগ তৈরির সম্ভাবনাও বাড়ে। তাই প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রাখার পাশাপাশি আধুনিকায়নেও গুরুত্ব দিতে হবে।

রিজভী আরও বলেন, কোনো দেশে বেসরকারি প্রতিষ্ঠান কোনো কারণে স্থবির হয়ে পড়লে তখন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। এ কারণে গতানুগতিক পদ্ধতিতে শিল্প পরিচালনা না করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। উৎপাদন বাড়ানো এবং শিল্পের বিকাশ ত্বরান্বিত করতে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, সরকারি শিল্পপ্রতিষ্ঠানকে কার্যকর ও শক্তিশালী রাখতে হলে উৎপাদনব্যবস্থা সচল রাখার পাশাপাশি সম্ভাব্য প্রতিবন্ধকতা মোকাবিলায় সতর্ক থাকতে হবে। শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির স্বার্থে প্রতিষ্ঠানটির সক্ষমতা ধরে রাখা এবং সময়ের চাহিদা অনুযায়ী আধুনিকায়ন জরুরি।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category