• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
ডিগ্রি নয়, বিবেক-মনুষ্যত্বই প্রকৃত শিক্ষার পরিচয়: রিজভী মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া, ছুটি ৫০ কারখানায় রোহিঙ্গা সংকটে চাপে বাংলাদেশ, প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে আবেদন নয়, আইনি পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ডিসেম্বরেই দেশে ফিরছেন হাসিনা? প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ কুবি ছাত্রীকে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড নারায়ণগঞ্জে লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন, অল্পের জন্য রক্ষা মীর শাহে আলমের হুঁশিয়ারি: নাগরিক সেবায় ব্যর্থ হলেই বরখাস্ত পৌর কর্মকর্তারা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

ডিসেম্বরেই দেশে ফিরছেন হাসিনা? প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

newsline24 / ২৩ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ডিসেম্বরেই দেশে ফিরছেন হাসিনা প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
ডিসেম্বরেই দেশে ফিরছেন হাসিনা প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

ডিসেম্বরেই দেশে ফিরতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন আলোচনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগের নেতাদের দাবি, দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী হাসিনা। তবে মৃত্যুদণ্ডের রায়, গ্রেফতারের আশঙ্কা এবং সরকারের কঠোর অবস্থানের কারণে তার প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনও করেছেন তিনি। দলের নেতাদের দাবি, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কয়েকজন নেতা ইতোমধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন।

তবে হাসিনার প্রত্যাবর্তনের পথ এতটা সহজ নয়। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে। অন্যদিকে, বাংলাদেশ সরকারও স্পষ্ট জানিয়েছে, ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় ছাড়া তার দেশে ফেরার বিকল্প কোনো পথ নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না। তিনি দেশে ফিরতে চাইলে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরতে হবে।

অন্যদিকে, আওয়ামী লীগের নেতারা বলছেন, কারাগারে যেতে হলেও তারা দেশে ফিরে রাজনৈতিকভাবে লড়াই করতে প্রস্তুত। তবে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতারা হাসিনার ফেরার আলোচনাকে রাজনৈতিক কৌশল ও অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের দাবি, দেশে ফেরার বক্তব্য মূলত নেতাকর্মীদের চাঙা রাখার রাজনৈতিক স্টান্টবাজি। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও মনে করেন, রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এ ধরনের প্রচার চালানো হচ্ছে।

এদিকে শেখ হাসিনা এপিকে দেওয়া এক ই-মেইল বার্তায় বলেছেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চাই।’

সব মিলিয়ে ডিসেম্বর ঘিরে রাজনৈতিক আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। কিন্তু পাসপোর্টের আবেদন, দেশে ফেরার ইচ্ছা প্রকাশ কিংবা আওয়ামী লীগ নেতাদের আশাবাদ—কোনোটিই এখন পর্যন্ত তার প্রত্যাবর্তন নিশ্চিত করছে না। বরং আইনি জটিলতা ও ভারতের অবস্থানই হয়ে উঠতে পারে এ ক্ষেত্রে সবচেয়ে বড় নির্ধারক।

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে দেশে ফিরবেন, নাকি প্রত্যাবর্তনের আলোচনা রাজনৈতিক চাপ তৈরির কৌশল? সেই প্রশ্নের উত্তর পেতে এখন তাকিয়ে রাজনৈতিক মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category