• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মাদরাসায় যৌন নিপীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর ছাত্রলীগ-যুবলীগের মিছিলে বাধা, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, আহত ২ কুষ্টিয়ায় মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ছিনতাইচেষ্টা, আটক ২ মোহাম্মদপুরে পুলিশের অভিযানে নারী-পুরুষ ও কিশোরসহ গ্রেপ্তার ১৩ মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, স্ত্রীর আবেগঘন পোস্ট গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন, ছুটল ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বরিশালে বাড়িতে ঢুকে যুবদল কর্মীকে কু/পি/য়ে হ/ত্যা রুমিন ফারহানা-ওসির উত্তপ্ত বাক্যবিনিময়, থানায় পুলিশের জিডি বিয়ের ২০ দিনেই ‘মামার’ সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী, গ্রেপ্তার দুজন জুমার খুতবা শেষে আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল

মাদরাসায় যৌন নিপীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর

newsline24 / ১৩ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
মাদরাসায় যৌন নিপীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
মাদরাসায় যৌন নিপীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর

মাদরাসায় যৌন নিপীড়ন ও অশালীন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মাদরাসার মতো পবিত্র স্থানে এ ধরনের গর্হিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, সমাজে ইমামদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তাই সামাজিক অপরাধ প্রতিরোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এদিকে কাউন্সিল অধিবেশনে ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বৃদ্ধি এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category