• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদরাসায় যৌন নিপীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর ছাত্রলীগ-যুবলীগের মিছিলে বাধা, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, আহত ২ কুষ্টিয়ায় মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ছিনতাইচেষ্টা, আটক ২ মোহাম্মদপুরে পুলিশের অভিযানে নারী-পুরুষ ও কিশোরসহ গ্রেপ্তার ১৩ মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, স্ত্রীর আবেগঘন পোস্ট গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন, ছুটল ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বরিশালে বাড়িতে ঢুকে যুবদল কর্মীকে কু/পি/য়ে হ/ত্যা রুমিন ফারহানা-ওসির উত্তপ্ত বাক্যবিনিময়, থানায় পুলিশের জিডি বিয়ের ২০ দিনেই ‘মামার’ সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী, গ্রেপ্তার দুজন জুমার খুতবা শেষে আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল

দ্রব্যমূল্য-জ্বালানি সংকট: দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ

newsline24 / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
দ্রব্যমূল্য-জ্বালানি সংকট দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ
দ্রব্যমূল্য-জ্বালানি সংকট দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে মন্ত্রিপরিষদ পুনর্গঠন ও সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ৩০ অক্টোবরের গণবিক্ষোভ সামনে রেখে লিফলেট বিতরণ শুরুর আগে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। কারওয়ান বাজারে সয়াবিন তেল লিটারপ্রতি ২০০ থেকে ২১০ টাকা, টমেটো কেজিপ্রতি ১৬০ থেকে ২০০ টাকা এবং এক ডজন ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি। জ্বালানি খাতেও সরকারের কার্যকর পরিকল্পনা নেই বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলামের অভিযোগ, গত সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট দুই মন্ত্রীর পদত্যাগ এবং তাঁদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। পাশাপাশি সাইবার আইনসহ কর্তৃত্ববাদী বলে বিবেচিত আইন বাতিল এবং জুলাই গণহত্যা, গুম-খুনের বিচার কার্যকর করার দাবি জানান তিনি।

আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ করবে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, ঢাকা মহানগরের কর্মসূচি শেষে দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ আয়োজন করা হবে।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category