• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সালাহউদ্দিন আহমদ: পাহাড়ে পাঁচ বছরে সশস্ত্র হামলায় নিহত ৩১৬, আহত ৪৯০ ভূমি অফিসে দালালচক্র ঠেকাতে নতুন নজরদারি, ২৪ ঘণ্টা অভিযোগের সুযোগ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ চূড়ান্ত হচ্ছে ১৬ নভেম্বর সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল বিতর্ক, উত্তপ্ত অধিবেশন ডিগ্রি নয়, বিবেক-মনুষ্যত্বই প্রকৃত শিক্ষার পরিচয়: রিজভী মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া, ছুটি ৫০ কারখানায় রোহিঙ্গা সংকটে চাপে বাংলাদেশ, প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে আবেদন নয়, আইনি পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ডিসেম্বরেই দেশে ফিরছেন হাসিনা? প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

সালাহউদ্দিন আহমদ: পাহাড়ে পাঁচ বছরে সশস্ত্র হামলায় নিহত ৩১৬, আহত ৪৯০

newsline24 / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সালাহউদ্দিন আহমদ পাহাড়ে পাঁচ বছরে সশস্ত্র হামলায় নিহত ৩১৬, আহত ৪৯০
সালাহউদ্দিন আহমদ পাহাড়ে পাঁচ বছরে সশস্ত্র হামলায় নিহত ৩১৬, আহত ৪৯০

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন। এ ছাড়া ২৯৭ জনকে অপহরণ, ৪৭১টি চাঁদাবাজির ঘটনা এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব পরিসংখ্যান তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। একই সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় আহতদের মধ্যে ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

পাহাড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র শনাক্ত করে ধ্বংসের অভিযান চলছে। প্রয়োজনে বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদাবাজির অর্থের উৎস বন্ধ করতে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বাড়ানো হয়েছে। মোবাইল ব্যাংকিংসহ আর্থিক লেনদেনেও নজরদারি জোরদার করা হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম, ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category