• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ পুলিশ,সেরা এসপি কামরুল হাসান ফিলিপনগরের কৃতি সন্তান আব্দুর রাজ্জাককে ঢাকার বনশ্রী সোসাইটির সংবর্ধনা কুষ্টিয়ার দৌলতপুরে র‍্যাব-কাস্টমসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ-অনুসন্ধানে সিন্ডিকেটের। ঢাকায় দৌলতপুরবাসীর উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব-১৪৩৩ উদযাপন ফিলিপনগর,মরিচা,চিলমারী পদ্মার চরে জেগে ওঠা জমি নিয়ে উত্তেজনা: প্রকৃত মালিকদের দাবি প্রশাসনের হস্তক্ষেপ দৌলতপুরে আগুনের তাণ্ডব: পূর্ব ফিলিপনগরে পুড়ল ঘরবাড়ি-গবাদিপশু,দগ্ধ ২ ফিলিপনগর ইউনিয়নে ভিজিএফের চাল ইউনিয়ন পরিষদে ফিরলো,স্বস্তি প্রকাশ সাধারণ জনগণের ঢাকাস্থ ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকায় “কুষ্টিয়া বনশ্রী সোসাইটি ঢাকা” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা,কুষ্টিয়ার বার্ষিক সাধারনসভা ও বনভোজন-২০২৬ অনুষ্ঠিত।।

মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ পুলিশ,সেরা এসপি কামরুল হাসান

newsline24 / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ঢাকা নিউজলাইন ডেস্কঃ মাদকবিরোধী অভিযানে দেশসেরা হয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। আর এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সেরা পুলিশ সুপারের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ কামরুল হাসান।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ-এ অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির তার হাতে এ পুরস্কার তুলে দেন।৪ মাসে ৪০৮ মামলা,আসামি ৬৯৬ জন,চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ জেলা পুলিশ মোট ৪০৮টি মামলা দায়ের করে। এসব মামলায় ৬৯৬ জনকে আসামি করা হয়েছে।মাসভিত্তিক চিত্র,জানুয়ারি: ১০৩ মামলা, ১৫৬ আসামি,ফেব্রুয়ারি: ৮৮ মামলা,১২৪ আসামি,মার্চ: ১১৪ মামলা, ২১৪ আসামি,এপ্রিল: ১০৩ মামলা, ২০২ আসামি গ্রেফতার।উদ্ধার হওয়া মাদকের ভয়ংকর তালিকা-চার মাসে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।এর মধ্যে রয়েছে-৭৯ হাজার ২২২ পিস ইয়াবা,৪৬৬.০৫ গ্রাম হেরোইন,১৮৬ কেজি ২০১ গ্রাম গাঁজা,৪০টি গাঁজা গাছ,১৪ বোতল ফেনসিডিল,২,৯৭১ লিটার দেশীয় মদ,৪০০ লিটার ওয়াশ,৫২৪ বোতল বিদেশি মদ,১,৩৭৫ অ্যাম্পুল ইনজেকশন,৭১৮ পিস ট্যাপেন্টাডল নেশাজাত ট্যাবলেট।এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৮৫০ টাকা।শুধু জানুয়ারিতেই উদ্ধারকৃত মাদকের মূল্য ছিল ১ কোটি ১ লাখ ৮৩ হাজার টাকা।‘জিরো টলারেন্স’ নীতিতেই সাফল্য-জেলা পুলিশ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলার প্রতিটি থানা ও ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে।নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির ধারাবাহিক কার্যক্রমের ফলেই এসেছে এ সাফল্য।আব্দুল্লাহ আল মামুন বলেন,“মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।মাদক নির্মূলে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”এসপি কামরুল হাসান ‘মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে আমরা বদ্ধপরিকর’সেরা পুলিশ সুপারের স্বীকৃতি পাওয়ার পর মোহাম্মদ কামরুল হাসান বলেন,
“এই অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিষ্ঠা, সাহস ও কঠোর পরিশ্রমের ফল।মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে আমরা বদ্ধপরিকর।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category