• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, স্লোগান ‘জয় বাংলা’ অর্থনীতির ভঙ্গুর দশা, ব্যাংক পুনরুদ্ধারে লাগবে ৪০ বিলিয়ন ডলার টাঙ্গাইলে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১ ফতুল্লার মাদরাসায় আগুন, চিকিৎসা শেষে বাড়ি ফিরল ৫৩ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে আসামির পলায়ন উচ্চশিক্ষায় মানোন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জে ধর্মঘট ঘিরে উত্তেজনা, মুখোমুখি পুলিশ-আওয়ামী লীগ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের যোগসূত্রের সন্দেহ ছাত্রদল নেতার

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী

newsline24 / ২২ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের দাবি ও অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করে। কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছায়। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে তাঁদের আন্তালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি হবে সফরে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে দুই নেতা মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পেতে পারে।

আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। এ সম্মেলনের ১২ নভেম্বরের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ন্যায়সংগত উদ্যোগের প্রয়োজনীয়তা এবং উন্নত দেশগুলোর দায়িত্ব ও দায়বদ্ধতার বিষয়গুলো তুলে ধরবেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশেষ গুরুত্ব পাবে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়। পাশাপাশি জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশার কথাও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন তিনি।

বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও লবণাক্ততার মতো সমস্যার কারণে বাংলাদেশকে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন পর্যাপ্ত অর্থায়ন, আধুনিক প্রযুক্তি, কার্যকর অভিযোজন পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা।

জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী হলেও এর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক চাপ সামলাতে হচ্ছে। এ বাস্তবতায় উন্নত দেশগুলোর ঐতিহাসিক নির্গমনজনিত দায় স্বীকার এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি বাংলাদেশের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ দাবি।

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে এসব দাবি আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে তুলে ধরার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে জলবায়ু সহযোগিতা, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়ার সুযোগও তৈরি হতে পারে।

তিন দিনের এই সফরে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের পাশাপাশি তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নও প্রধানমন্ত্রীর কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে সফরটি তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category