ঢাকা নিউজলাইন ডেস্কঃ ঢাকার বনশ্রী সোসাইটির পক্ষ থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কৃতি সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী,শিল্পপতি ও শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।তিনি আরমা গ্রুপের চেয়ারম্যান এবং ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর হাইস্কুল পাড়া গ্রামের মরহুম মুতালিব সরকারের তৃতীয় পুত্র।এছাড়াও তিনি ফিলিপনগর ইউনিয়নের পরপর তিনবারের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত নঈম উদ্দিন সেন্টুর আপন ভাই।সম্প্রতি আব্দুর রাজ্জাক “রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (REHAB)-২০২৬” নির্বাচনে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ায় বনশ্রী সোসাইটির পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন,আব্দুর রাজ্জাক শুধু একজন সফল ব্যবসায়ীই নন,তিনি একজন সমাজসেবকও। ফিলিপনগর ইউনিয়ন,দৌলতপুর উপজেলা,কুষ্টিয়া জেলা তথা সারা বাংলাদেশে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার চরাঞ্চল চিলমারী ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বাচ্চু,ফিলিপনগর ইউনিয়নের কৃতি সন্তান,রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টু,বুয়েটিয়ান ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আব্দুর রাজ্জাকের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সমাজ উন্নয়নে তাঁর অবদান আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।