• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অস্ত্রের মুখে এনজিও কর্মীকে জিম্মি করে টাকা লুট: শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেফতার ‘রিন্টুগিট্টু’ অবৈধ অস্ত্রের ঝনঝনানি,সন্ত্রাসীদের দাপটে আতঙ্কিত দৌলতপুরের ফিলিপনগর-মরিচা চরাঞ্চল কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা আশংকাজন ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলা ও পেশাদারিত্বে উজ্জ্বল ময়মনসিংহ জেলা পুলিশ-মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত মেধা ও স্বচ্ছতায় উজ্জ্বল টিআরসি নিয়োগ: ময়মনসিংহে চূড়ান্ত ফল প্রকাশ,নির্বাচিত ৯৬ জন ভেড়ামারায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের লালপুরে গভীর রাতে অস্ত্রসহ ৪ জন আটক,পিস্তল-গুলি উদ্ধার কুষ্টিয়ায় আইজিপি শিক্ষাবৃত্তি,অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পদ্মার চরে গভীর রাতে গুলিবর্ষণ,‘বিল্লাল বাহিনী’র আতঙ্ক, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয়দের,কুষ্টিয়া-রাজশাহী সীমান্ত চরাঞ্চল।।

অস্ত্রের মুখে এনজিও কর্মীকে জিম্মি করে টাকা লুট: শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেফতার ‘রিন্টুগিট্টু’

newsline24 / ৩৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ঢাকা নিউজলাইন ডেস্কঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এনজিও কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে কিস্তি আদায়ের টাকা লুটের ঘটনায় অভিযুক্ত রিন্টু গিট্টুকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকশ অভিযানিক দল।পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন ২০২৬, সকাল ১১ঘটিকার দিকে ফিলিপনগর ইউনিয়নের কেরানীপাড়াতে এক এনজিও কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে কিস্তি আদায়ের নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি রিন্টু গিট্টুকে গত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দৌলতপুর থানা পুলিশের চৌকশ অভিযানিকদল।গ্রেফতারকৃত রিন্টুগিট্টু ফিলিপনগর ইউনিয়নের কেরানীপাড়া মাঠপাড়া গ্রামের মরুর ছেলে।পুলিশ জানায়,তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।তিনি ‘গিট্টু সোহাগ বাহিনীর’ সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।স্থানীয় সূত্র ও মামলার তথ্য অনুযায়ী,রিন্টুগিট্টু ফিলিপনগরের সাবেক তিনবারের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।স্থানীয়দের দাবি,নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলা সহ অন্যান্য মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড,অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।এছাড়া গত ৯ জুন পদ্মার চরে সংঘটিত আজিজুল হক ঝড়ু হত্যা মিশনের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সন্ত্রাসী রিন্টুগিট্টু গ্রেফতার বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “ফিলিপনগর তথা পুরো দৌলতপুর থানাধীন এলাকায় অপরাধ ও আইনবিরোধী কর্মকাণ্ডে যে-ই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।সকল অপরাধীকেই আইনের আওতায় আসতে হবে।”গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category