• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
পর্দা উঠতে যাচ্ছে CSL Season 10 এর জমজমাট আসর কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা আশংকাজন ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলা ও পেশাদারিত্বে উজ্জ্বল ময়মনসিংহ জেলা পুলিশ-মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত মেধা ও স্বচ্ছতায় উজ্জ্বল টিআরসি নিয়োগ: ময়মনসিংহে চূড়ান্ত ফল প্রকাশ,নির্বাচিত ৯৬ জন ভেড়ামারায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের লালপুরে গভীর রাতে অস্ত্রসহ ৪ জন আটক,পিস্তল-গুলি উদ্ধার কুষ্টিয়ায় আইজিপি শিক্ষাবৃত্তি,অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পদ্মার চরে গভীর রাতে গুলিবর্ষণ,‘বিল্লাল বাহিনী’র আতঙ্ক, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয়দের,কুষ্টিয়া-রাজশাহী সীমান্ত চরাঞ্চল।। মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ পুলিশ,সেরা এসপি কামরুল হাসান

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

newsline24 / ১৪০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ঢাকা নিউজলাইন ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল বুধবার বেলা ১টার সময় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে স্থানীয় উপজেলার সকল সংবাদ কর্মীবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত মতবিনিময় করেছেন।নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাত এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার এর সঞ্চালনায় ভেড়ামারার সার্বিক পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সাংবাদিকরা তাদের চিহ্নিত সমস্যা গুলো তুলে ধরলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত সাবলীল ভাবে নোট করেন এবং ভেড়ামারার উন্নয়নে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময়ে উপস্থিত ছিলেন, ভেড়ামারার সাংবাদিক ও সাংবাদিক নেতা জাতীয় দৈনিক খোলা কাগজ এর ভেড়ামারা প্রতিনিধি ও দৈনিক বাংলার সংবাদ এর দক্ষিণাঞ্চলের প্রধান এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক ইনকিলাব পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি নেমান রাজা, ৭১ বাংলা এবং চ্যানেল সেভেন এর প্রতিনিধি আহসানুল হক, দৈনিক চ্যানেল দিগন্তের সহ-সম্পাদক মোঃ হিমেল হোসেন, প্রবাসী টিভির প্রতিনিধি মোঃ হাসান, বাংলার সংবাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাজু আহম্মেদ, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার ষ্টার্ফ রিপোর্টার মোঃ শামীম হোসেন, দৈনিক উত্তর কোণ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলাদেশ সমাচার প্রতিনিধি জাহাঙ্গীর খান, ডাঃ সাধনা রাণী, দৈনিক সত্যের দর্পণ পত্রিকার সম্পাদক জাকির হোসেন, দৈনিক সূত্রপাত প্রতিনিধি হাফিজুর রহমান, সালাউদ্দিন কানন, মহিবুল হাসান টিটো, আইনুর রহমান, সুবর্ণা আফরোজ, সাহেদুজ্জামান, কামাল হোসেন, রাজু সহ প্রমূখ সাংবাদিক উপস্থিত ছিলেন।###

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category