• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, স্লোগান ‘জয় বাংলা’ অর্থনীতির ভঙ্গুর দশা, ব্যাংক পুনরুদ্ধারে লাগবে ৪০ বিলিয়ন ডলার টাঙ্গাইলে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১ ফতুল্লার মাদরাসায় আগুন, চিকিৎসা শেষে বাড়ি ফিরল ৫৩ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে আসামির পলায়ন উচ্চশিক্ষায় মানোন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জে ধর্মঘট ঘিরে উত্তেজনা, মুখোমুখি পুলিশ-আওয়ামী লীগ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের যোগসূত্রের সন্দেহ ছাত্রদল নেতার

১২ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি-বিজিবি নায়েকের বিরুদ্ধে থানায় জিডি

newsline24 / ৯১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
১২ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি-বিজিবি নায়েকের বিরুদ্ধে থানায় জিডি
১২ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি-বিজিবি নায়েকের বিরুদ্ধে থানায় জিডি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বিজিবি সদস্য নায়েক খাইরুল আলমের বিরুদ্ধে ১২ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া এবং পাওনা টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় এক ভুক্তভোগী দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, জিডি নম্বর ৫৪১,তারিখ-৯ নভেম্বর ২০২৬।অভিযুক্ত খাইরুল আলম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের সিরাজ ফরাজীর ছেলে।ভুক্তভোগীর অভিযোগ, খাইরুল আলমের সঙ্গে তাঁর পূর্বপরিচয়ের সুবাদে আর্থিক লেনদেনের সম্পর্ক গড়ে ওঠে।একপর্যায়ে খাইরুল আলম তাঁর কাছ থেকে দুই দফায় ছয় লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা ধার নেন।পরবর্তী সময়ে পাওনা টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন সময় টাকা দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়,পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে খাইরুল আলম ভুক্তভোগীকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেন।এতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি করেন।ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী,গত ৭ জুন ২০২৬ তারিখে খাইরুল আলম তাঁর কর্মস্থল ১৮ বিজিবি ব্যাটালিয়ন,পঞ্চগড়ে দায়িত্ব পালন করছিলেন।তিনি বর্তমানে সেখানেই কর্মরত রয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে অভিযুক্ত বিজিবি সদস্য নায়েক খাইরুল আলমের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।এদিকে ১৮ বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে,বিজিবি বাহিনীতে কোনো অপরাধীর স্থান হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category