• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ছিনতাইচেষ্টা, আটক ২ মোহাম্মদপুরে পুলিশের অভিযানে নারী-পুরুষ ও কিশোরসহ গ্রেপ্তার ১৩ মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, স্ত্রীর আবেগঘন পোস্ট গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন, ছুটল ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বরিশালে বাড়িতে ঢুকে যুবদল কর্মীকে কু/পি/য়ে হ/ত্যা রুমিন ফারহানা-ওসির উত্তপ্ত বাক্যবিনিময়, থানায় পুলিশের জিডি বিয়ের ২০ দিনেই ‘মামার’ সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী, গ্রেপ্তার দুজন জুমার খুতবা শেষে আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা, ২৫ অক্টোবরের লক্ষ্য হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলার বাদীকে হুমকি, ‘সমঝোতা না হলে লাশ পড়ে থাকবে’

স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, জাহাঙ্গীর হত্যা মামলায় নতুন মোড়

newsline24 / ১৮ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, জাহাঙ্গীর হত্যা মামলায় নতুন মোড়
স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, জাহাঙ্গীর হত্যা মামলায় নতুন মোড়

কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। হত্যার ঘটনায় আটক মো. হেলালের সঙ্গে নিহতের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরীর ৯ মিনিট ১৮ সেকেন্ডের একটি ফোনালাপ সামনে এসেছে। এতে হেলাল দাবি করেন, জাহাঙ্গীরকে হত্যার জন্য নয়, তাঁর একটি হাত কেটে ফেলার উদ্দেশ্যে তাঁদের ভাড়া করা হয়েছিল। এ কাজের জন্য নিহতের ছোট ভাই আলমগীর শিকদারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

তাসলিমা জানান, প্রায় ১০ থেকে ১১ দিন আগে কারাগার থেকে হেলাল তাঁকে ফোন করেছিলেন। কথোপকথনে হেলাল কীভাবে এ ঘটনায় জড়িত হন এবং কারা টাকা দিয়েছিলেন, সে বিষয়ে কথা বলেন বলে দাবি করেন তিনি। জাহাঙ্গীর হত্যায় পরিবারের সদস্যরা আগে থেকেই আলমগীরকে সন্দেহ করতেন বলেও জানান তাসলিমা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তিনি।

তবে হেলালের অভিযোগ অস্বীকার করেছেন আলমগীর শিকদার। তিনি দাবি করেন, তাঁকে জড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। হেলাল তাঁর নাম বলেননি, বরং খোকা নামের এক ব্যক্তির কথা বলেছেন বলেও দাবি করেন তিনি। দেশে ফিরে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন আলমগীর।

মিঠামইন থানার ওসি মনোয়ার মোহাম্মদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম জানান, তিনি ফোনালাপটির বিষয়ে শুনেছেন, তবে এখনো রেকর্ডটি শোনেননি।

গত ১৫ জুলাই দিবাগত রাতে মিঠামইনে নিজ বাড়ির সামনে জাহিদুল আলম জাহাঙ্গীরকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৮ জুলাই তাঁর স্ত্রী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। ফোনালাপে করা অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি; তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category