ঢাকা নিউজলাইন ডেস্কঃ ২০ মে ২০২৬ (বুধবার) সকাল ৭:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মে মাসের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান।পরিদর্শন শেষে পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।একইসঙ্গে দৃষ্টিনন্দন ও সুশৃঙ্খল প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান।মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল।এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।