• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় সন্ত্রাস বিরোধী আইন আইনে দুই ভাই গ্রেফতার শাহজালালে তিন যাত্রীর ব্যাগেজে কোটি টাকার পণ্য জব্দ আখাউড়ায় কমিটি নিয়ে বিরোধ, ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ হাদি হত্যায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ জাবেরের, বিচারের দাবিতে কক্সবাজারে পদযাত্রা বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় ইরানের পাল্টা হামলা অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা চাকরিচ্যুত, একজন অবসরে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, নিহত বিএনপি নেতা, আহত শতাধিক যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল ১১ বছরের শিশুর

খালেদা জিয়ার স্মরণে নাগরিক সভা, প্রকাশিত হচ্ছে স্মারকগ্রন্থ

newsline24 / ২৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
খালেদা জিয়ার স্মরণে নাগরিক সভা, প্রকাশিত হচ্ছে স্মারকগ্রন্থ
খালেদা জিয়ার স্মরণে নাগরিক সভা, প্রকাশিত হচ্ছে স্মারকগ্রন্থ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। তাঁর রাজনৈতিক জীবন, নেতৃত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, রাষ্ট্রচিন্তা এবং দেশের প্রতি অবদান স্মরণ ও মূল্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ এবং প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন আয়োজকেরা।

স্মারকগ্রন্থটি সমৃদ্ধ করতে দেশের বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং খালেদা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন—এমন ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর (সোমবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।

এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের স্মরণসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার ভূমিকা, নেতৃত্ব এবং অবদান নিয়ে একটি অর্থবহ আলোচনা ও মূল্যায়নের ক্ষেত্র তৈরি হবে।

স্মরণসভা উপলক্ষে প্রকাশিতব্য স্মারকগ্রন্থে খালেদা জিয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। তাঁর ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বের ধরন, গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে অবস্থান—সবকিছুই থাকবে আলোচনার পরিসরে। শুধু রাজনৈতিক জীবনের ঘটনাপ্রবাহ নয়, তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, ব্যক্তিগত স্মৃতি এবং জনজীবনের আড়ালে থাকা বিভিন্ন অধ্যায়ও তুলে ধরতে চান আয়োজকেরা।

এ জন্য স্মারকগ্রন্থে মোট ১২টি বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলোর মধ্যে রয়েছে—বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; দলনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর ভূমিকা; অর্থনৈতিক দর্শন; নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; তাঁর সঙ্গে প্রত্যক্ষ স্মৃতিচারণা ও জীবনের অজানা অধ্যায়; সরকার, প্রশাসন, সুশাসন ও দায়িত্ব; জীবনের শেষ সময়ের অভিজ্ঞতা এবং তাঁর ব্যক্তিত্ব, রুচিবোধ ও মানবিক গুণাবলি।

আয়োজকদের বিজ্ঞপ্তিতে লেখার ক্ষেত্রে কয়েকটি শর্তও উল্লেখ করা হয়েছে। স্মারকগ্রন্থের জন্য পাঠানো প্রতিটি লেখা হতে হবে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী। লেখার শব্দসীমা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে। নির্ধারিত বিষয়গুলোর আলোকে লেখকের নিজস্ব গবেষণা, প্রত্যক্ষ অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরার সুযোগ থাকবে। তবে জমা পড়া সব লেখা গ্রন্থে প্রকাশ করা হবে না। সম্পাদকীয় পরিষদের পর্যালোচনা ও চূড়ান্ত বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে স্থান পাবে।

আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় লেখা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। লেখার ঠিকানা: nagorikshoronshova@gmail.com।

স্মারকগ্রন্থ প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং জাতীয় জীবনে তাঁর ভূমিকা নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। প্রামাণ্যচিত্রে তাঁর রাজনৈতিক পথচলার গুরুত্বপূর্ণ অধ্যায়, গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ততা, রাষ্ট্র পরিচালনায় গৃহীত সিদ্ধান্ত এবং সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় তাঁর অবস্থান তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন এবং দীর্ঘ সময় ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবস্থান বিশেষভাবে আলোচিত। তাঁর রাজনৈতিক জীবন যেমন সমর্থকদের কাছে নেতৃত্ব ও সংগ্রামের প্রতীক, তেমনি বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে রয়েছে নানা মূল্যায়ন ও বিতর্ক। ফলে তাঁর জীবন ও অবদান নিয়ে তথ্যভিত্তিক আলোচনা এবং বহুমাত্রিক বিশ্লেষণের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের আশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার, নেতৃত্বের বৈশিষ্ট্য এবং রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিক সংরক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় ও তার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বকে জানার ক্ষেত্রে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category