• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় সন্ত্রাস বিরোধী আইন আইনে দুই ভাই গ্রেফতার শাহজালালে তিন যাত্রীর ব্যাগেজে কোটি টাকার পণ্য জব্দ আখাউড়ায় কমিটি নিয়ে বিরোধ, ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ হাদি হত্যায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ জাবেরের, বিচারের দাবিতে কক্সবাজারে পদযাত্রা বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় ইরানের পাল্টা হামলা অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা চাকরিচ্যুত, একজন অবসরে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, নিহত বিএনপি নেতা, আহত শতাধিক যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল ১১ বছরের শিশুর

যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি

newsline24 / ১৯ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি

যশোরে এবার এক ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেল রেখে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বাড়ির উঠানে ককটেল দুটির পাশে একটি চিরকুটও পাওয়া গেছে। এতে ওই নেতাকে উদ্দেশ করে হত্যার হুমকিসহ অশালীন ভাষায় বিভিন্ন কথা লেখা রয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের ওই বাড়ি থেকে ককটেল ও চিরকুট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নেতা ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হুমকির শিকার বিএনপি নেতা শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিমুল হোসেন জানান, শুক্রবার সকালে বাড়ির উঠানের এক পাশে লাল টেপ দিয়ে মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে সেগুলো ককটেল বলে সন্দেহ হলে তিনি দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তু দুটি উদ্ধার করে। এ সময় ককটেলের পাশ থেকে একটি চিরকুটও পাওয়া যায়।

ভুক্তভোগী বিএনপি নেতা বলেন, বৃহস্পতিবার রাতে কে বা কারা তাঁর বাড়িতে ককটেল দুটি রেখে যায়। চিরকুটে তাঁকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের গালিগালাজ করা হয়েছে। তাঁর ধারণা, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা থাকতে পারে। তবে সৌভাগ্যক্রমে ককটেল দুটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনার পর থেকে পরিবারের সবাই উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চাপা আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল, কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা বাড়ির আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে অবিস্ফোরিত অবস্থায় ককটেলসদৃশ দুটি বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। উদ্ধার করা বস্তু দুটি ও চিরকুটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, একজন রাজনৈতিক নেতার বাড়িতে এভাবে ককটেল রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনা উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

যশোর শহরেও এক রাতে একাধিক ককটেল বিস্ফোরণ

এদিকে বিএনপি নেতা শিমুল হোসেনের বাড়িতে ককটেল পাওয়ার আগের রাতেই যশোর শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে শহরের মুজিব সড়কে আদালত ভবনের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি এসব ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণের পর আশপাশের এলাকায় বিকট শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশের একটি সূত্রের বরাতে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক সন্দেহের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তবে এসব বিস্ফোরণের সঙ্গে শিমুল হোসেনের বাড়িতে ককটেল রেখে যাওয়ার ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরপর এসব ঘটনার পর যশোর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে বিশেষ টহলও বাড়ানো হয়েছে।

একই রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ এবং পরদিন সকালে একজন বিএনপি নেতার বাড়িতে ককটেল ও হত্যার হুমকিসংবলিত চিরকুট পাওয়ার ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে শিমুল হোসেনের বাড়িতে ককটেল রাখার পেছনে কারা রয়েছে, সেটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category