• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
পর্দা উঠতে যাচ্ছে CSL Season 10 এর জমজমাট আসর কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা আশংকাজন ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলা ও পেশাদারিত্বে উজ্জ্বল ময়মনসিংহ জেলা পুলিশ-মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত মেধা ও স্বচ্ছতায় উজ্জ্বল টিআরসি নিয়োগ: ময়মনসিংহে চূড়ান্ত ফল প্রকাশ,নির্বাচিত ৯৬ জন ভেড়ামারায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের লালপুরে গভীর রাতে অস্ত্রসহ ৪ জন আটক,পিস্তল-গুলি উদ্ধার কুষ্টিয়ায় আইজিপি শিক্ষাবৃত্তি,অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পদ্মার চরে গভীর রাতে গুলিবর্ষণ,‘বিল্লাল বাহিনী’র আতঙ্ক, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয়দের,কুষ্টিয়া-রাজশাহী সীমান্ত চরাঞ্চল।। মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ পুলিশ,সেরা এসপি কামরুল হাসান

নওগাঁয় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান সফল অভিযান,দৃঢ় নেতৃত্বে এসপি তারিকুল ইসলাম

newsline24 / ৮৪৪ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আব্দুস সবুর।।দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশ যখন কঠোর অবস্থানে, তারই অংশ হিসেবে নওগাঁ জেলায় মাদক ও অপরাধ দমনে দৃঢ় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।নওগাঁয় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই তিনি জেলা পুলিশকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ নির্মূলে একের পর এক সফল অভিযান পরিচালনা করে আসছেন। মাদকের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনার পাশাপাশি জেলায় সক্রিয় অপরাধীদের ধরতে চলমান রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২।পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ ডিসেম্বর) পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় জেলায় মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টসহ বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত।এদিকে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রোববার (২১ ডিসেম্বর) সকালে নওগাঁ শহরের মাদকের আখড়া হিসেবে পরিচিত সুইপার কলোনি এলাকায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে গাঁজার পাশাপাশি বাংলা মদ ও মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।অপরদিকে, শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা বদলগাছী উপজেলায় পৃথক একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে দুই ব্যক্তির লাগেজ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ সময় যশোর জেলার শার্শা উপজেলার কদমতলা বারোপুতা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আব্দুল্লাহ (২৪) এবং তাকে সহায়তার অভিযোগে বদলগাছী উপজেলার লক্ষীকুল গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে জলিল মন্ডল (৫০) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত ছলেমান ফকিরের ছেলে আসামি ছগিরের পৃষ্ঠপোষকতায় তারা গাঁজা পরিবহন করছিলেন।এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলা ভারতীয় সীমান্তঘেঁষা হওয়ায় মাদককারবারীরা এই অঞ্চলকে মাদক চালানের সহজ পথ হিসেবে ব্যবহার করে থাকে। তবে বর্তমান সময়ে জেলা পুলিশ মাদককারবারীদের বিরুদ্ধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও জেলা জুড়ে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category