• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
১২ দিনে দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ককটেল বিস্ফোরণ ৭৮ স্থানে পোশাকশিল্পে অস্থিরতা, ক্ষতির আশঙ্কা ৪ হাজার কোটি টাকা শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ জানাল ইসি রাত জেগে পাহারার পর পুলিশ বিশ্রামে যেতেই গাইবান্ধায় ছাত্রলীগের মিছিল ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার দায়িত্বে বড় রদবদল ডিসেম্বর ঘিরে ৪০ দিনের কর্মসূচিতে জামায়াত, থাকছে দেশব্যাপী সমাবেশ গোপালগঞ্জে যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে আগুন, আতঙ্ক ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল হেলপারের

পোশাকশিল্পে অস্থিরতা, ক্ষতির আশঙ্কা ৪ হাজার কোটি টাকা

newsline24 / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
পোশাকশিল্পে অস্থিরতা, ক্ষতির আশঙ্কা ৪ হাজার কোটি টাকা
পোশাকশিল্পে অস্থিরতা, ক্ষতির আশঙ্কা ৪ হাজার কোটি টাকা

তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলন ও শিল্পাঞ্চলের অস্থিরতায় দেশের পোশাক খাতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ পর্যন্ত এ খাতে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটির আশঙ্কা, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে প্রতিদিনই ক্ষতির পরিমাণ বাড়বে। এর নেতিবাচক প্রভাব শুধু পোশাকশিল্পে সীমাবদ্ধ থাকবে না; পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকসসহ অর্থনীতির বিভিন্ন খাতেও এর প্রভাব পড়তে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আবদুল হামিদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির বাস্তবতায় শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক। শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রমও চলমান রয়েছে। তাঁর প্রত্যাশা, শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায়সংগত এবং একই সঙ্গে কারখানার মালিকদের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সময়োপযোগী মজুরিকাঠামো নির্ধারণ করা হবে।

তবে মজুরি নিয়ে চলমান আন্দোলন এবং শিল্পাঞ্চলের অস্থিরতা দ্রুত নিরসন না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছে বিজিবিএ। সংগঠনটির ভাষ্য, উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আগে থেকে তৈরি করা পোশাক নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছানোও কঠিন হয়ে পড়ছে। রপ্তানি কার্যক্রমে এমন বিঘ্ন ঘটলে ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক চুক্তি রক্ষা করা এবং সময়মতো পণ্য সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে।

আবদুল হামিদ বলেন, আগামী মৌসুমের পোশাক নির্ধারিত সময়ে সরবরাহ করা সম্ভব না হলে রপ্তানিকারকদের বাড়তি ব্যয় বহন করে আকাশপথে পণ্য পাঠাতে হতে পারে। সাধারণত সমুদ্রপথের তুলনায় আকাশপথে পণ্য পরিবহনে খরচ বেশি। ফলে নির্ধারিত সময়সীমা রক্ষা করতে গিয়ে রপ্তানিকারকদের মুনাফা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পণ্য সরবরাহে বিলম্বের সুযোগে আন্তর্জাতিক ক্রেতারা মূল্যছাড়ের জন্য চাপ দিতে পারেন।

তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় উদ্বেগের জায়গা হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসায়িক সুনামকে দেখছে বিজিবিএ। সংগঠনটির মতে, সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ব্যবসায়িক সম্পর্ক এবং বাজারে দেশের অবস্থান ধরে রাখার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

চলমান অস্থিরতার প্রভাব নতুন ক্রয়াদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বলে দাবি করেন বিজিবিএ সভাপতি। তাঁর বক্তব্য অনুযায়ী, পরিস্থিতি বিবেচনায় অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। কেউ কেউ নতুন অর্ডার দেওয়ার ক্ষেত্রে দ্বিধায় রয়েছেন। ইতিমধ্যে কয়েকটি ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণ কমেছে বলেও জানান তিনি।

বিজিবিএর আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে সরাসরি পোশাক উৎপাদনকারী কারখানাগুলো সবচেয়ে বেশি চাপে পড়বে। উৎপাদন কার্যক্রম স্বাভাবিক না থাকলে অনেক কারখানা তাদের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারবে না। অর্ডার কমে যাওয়া, উৎপাদন ব্যাহত হওয়া এবং সময়মতো পণ্য রপ্তানি করতে না পারার সম্মিলিত প্রভাবে কোনো কোনো কারখানাকে উৎপাদন বন্ধের সিদ্ধান্তও নিতে হতে পারে।

এর প্রভাব পড়বে শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকার ওপরও। কারখানার উৎপাদন কমে গেলে শ্রমিকদের কাজের সুযোগ সংকুচিত হতে পারে। উৎপাদন বন্ধ হলে সংশ্লিষ্ট শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তাও অনিশ্চয়তার মুখে পড়বে। একই সঙ্গে রপ্তানি আয় কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, যা দেশের বৈদেশিক বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়।

বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস তৈরি পোশাকশিল্প। এ খাতের উৎপাদন ও রপ্তানি কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে অসংখ্য শ্রমিক, উদ্যোক্তা, ক্রয়প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা, ব্যাংক এবং পণ্য সরবরাহ ব্যবস্থাপনার প্রতিষ্ঠান। ফলে শিল্পাঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা দেখা দিলে তার প্রভাব একটি নির্দিষ্ট খাতের মধ্যে আটকে থাকার সুযোগ নেই।

বিজিবিএ নেতারা মনে করছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখা—দুই বিষয়কেই সমান গুরুত্ব দিতে হবে। শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কার্যকর আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো জরুরি। কারণ, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পাশাপাশি কারখানার সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category