• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, আহত কলেজছাত্রী পদ্মার চরে ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ গড়ার অপচেষ্টা? সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশের নজরদারি ১১ মিনিটের ঝড়ে ইতিহাস গড়লেন ভিনিসিয়ুস, ব্রাজিলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক রাজধানীতে তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, আতঙ্ক আইপিএলে আর খেলোয়াড় হিসেবে দেখা যাবে না ধোনিকে, নতুন দায়িত্বে কিংবদন্তি শারীরিক অসুস্থতায় সংসদ ছাড়ছেন বিএনপির এমপি ওসমান ফারুক রূপপুরে পারমাণবিক বিদ্যুতের সূচনা, জাতীয় গ্রিডে যুক্ত ৩৫০ মেগাওয়াট শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, তীব্র প্রতিবাদ হুইপ দুলুর

পদ্মার চরে ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ গড়ার অপচেষ্টা? সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশের নজরদারি

newsline24 / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
পদ্মার চরে ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ গড়ার অপচেষ্টা? সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশের নজরদারি
পদ্মার চরে ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ গড়ার অপচেষ্টা? সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশের নজরদারি

পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল কি ক্রমেই সশস্ত্র অপরাধী চক্রের প্রভাববলয়ে চলে যাচ্ছে? পদ্মা নদীর অন্তর্ভুক্ত চার জেলার সীমান্তবর্তী দুর্গম নদী ও চরাঞ্চলে সশস্ত্র অপরাধী গোষ্ঠীর তৎপরতা,অবৈধ বালু উত্তোলন,আগ্নেয়াস্ত্র ও মাদক কারবারের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয়দের এসব অভিযোগের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণে কুষ্টিয়া জেলা পুলিশের ধারাবাহিক অভিযান,গোয়েন্দা নজরদারি ও আন্তজেলা সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

কুষ্টিয়া,রাজশাহী,নাটোর ও পাবনা জেলার মধ্যবর্তী পদ্মার চরাঞ্চল ভৌগোলিকভাবে বিস্তৃত ও দুর্গম।এ অঞ্চলের চকরাজাপুর,তিলোকপুর ঘাট,চৌদ্দহাজার মৌজা,উজিরপুর-সংলগ্ন চরাঞ্চল,আটমাইল থেকে পাকশী,লক্ষ্মীনগর ও আলাইপুর পর্যন্ত নদীপথের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন,অস্ত্র ও মাদক কারবার এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের।
স্থানীয় একাধিক সূত্রের দাবি,এসব এলাকার কিছু অংশে সশস্ত্র অপরাধী গোষ্ঠী নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। বৈধ বালুমহালের ইজারাদার,নদীপথে চলাচলকারী ব্যবসায়ী ও শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ বালু উত্তোলনে বাধা সৃষ্টির অভিযোগও রয়েছে।অভিযানে গ্রেপ্তার,নজরদারিতে চরাঞ্চল-স্থানীয়দের অভিযোগ,২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির সুযোগে পদ্মার চরাঞ্চলে অপরাধী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে।এমন পরিস্থিতিতে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান পরিচালিত হয়।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৯ নভেম্বর পরিচালিত বিশেষ অভিযানে ৯ জনকে এবং ২০২৬ সালের ৯ অক্টোবর পরিচালিত আরেক দফা যৌথ অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলা পুলিশ।দ্বিতীয় অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর,চিলমারী,ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়।

পরবর্তী সময়ে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ অভিযানে পদ্মার চরের কথিত ‘কাঁকন বাহিনীর’ সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে অভিযুক্ত শ্যুটার রায়হান ও টুয়েল ফরাজি নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।গ্রেফতারকৃত দুইজন ব্যাক্তির বিরুদ্ধে নদীপথে চাঁদাবাজি,অপহরন,হত্যা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো.আমিনুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমনে পুলিশের তৎপরতা ও ধারাবাহিক নজরদারির বিষয়টি এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় এসেছে।তবে অভিযানের পাশাপাশি অপরাধী গোষ্ঠীর তৎপরতার উৎস,অস্ত্রের সরবরাহ এবং তাদের অর্থনৈতিক নেটওয়ার্ক শনাক্ত করাও জরুরি।

অস্ত্র,ইয়াবা ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ-

পদ্মার বিভিন্ন চরাঞ্চলে অবৈধ আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও ইয়াবা বাণিজ্যের অভিযোগ উদ্বেগজনক।স্থানীয় সূত্রের দাবি,দুর্গম চরাঞ্চলের কিছু অংশ অপরাধী গোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনার নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে।পাশাপাশি আদালতের আদেশ ও সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগও রয়েছে।
নৌপথে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্যের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অবৈধ কার্যক্রমে সহযোগিতার অভিযোগও উঠেছে।এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।বৈধ বালুমহাল ও নদীপথের নিরাপত্তা জরুরি-সরকারি রাজস্ব প্রদান করে বৈধভাবে বালুমহাল পরিচালনাকারী ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।কোনো সশস্ত্র গোষ্ঠী যেন ভয়ভীতি,চাঁদাবাজি কিংবা অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে বৈধ ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত করতে না পারে,সে জন্য কার্যকর পদক্ষেপ জরুরী প্রয়োজন।একই সঙ্গে নদীপথে চলাচলকারী নৌযান,শ্রমিক,ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।পদ্মার চরাঞ্চলে নিরাপদ পরিবেশ না থাকলে বৈধ ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।পদ্মা নদীর অন্তর্ভুক্ত চার জেলার সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার দাবি-পদ্মার চরাঞ্চলে অপরাধ দমনে কুষ্টিয়া,রাজশাহী,নাটোর ও পাবনা জেলা প্রশাসন,পুলিশ এবং নৌপুলিশের মধ্যে কার্যকর সমন্বয় আরও জোরদার করার দাবি উঠেছে।এ ক্ষেত্রে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন-অপরাধপ্রবণ চরাঞ্চলে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আইনসম্মত অভিযান পরিচালনা।

অবৈধ আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও মাদক সরবরাহের উৎস শনাক্ত করা।অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।নৌপথে দায়িত্ব পালনকারী সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করা।বৈধ বালুমহালের ইজারাদার,ব্যবসায়ী,শ্রমিক ও সাধারণ নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।আগের যৌথ অভিযানগুলোর কার্যকারিতা পর্যালোচনা এবং অপরাধী গোষ্ঠীর পুনর্গঠনের সুযোগ বন্ধ করা।পদ্মার চরে আইনের শাসন প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ-পদ্মা নদী কোনো ব্যক্তি,সন্ত্রাসী গোষ্ঠী কিংবা সশস্ত্র চক্রের ব্যক্তিগত সম্পত্তি নয়।নদী,চর ও নৌপথের ওপর রাষ্ট্রের আইন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকতে হবে।কুষ্টিয়া জেলা পুলিশের ধারাবাহিক অভিযান ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।তবে দীর্ঘমেয়াদে অপরাধ নিয়ন্ত্রণে শুধু অভিযান যথেষ্ট নয়,প্রয়োজন নিয়মিত গোয়েন্দা নজরদারি,আন্তজেলা সমন্বয়,অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধের অর্থনৈতিক নেটওয়ার্ক শনাক্ত ও ভেঙে দেওয়া।

পদ্মার চরাঞ্চলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে,নাকি সশস্ত্র অপরাধী গোষ্ঠীর আধিপত্যের অভিযোগ বারবার ফিরে আসবে-এ প্রশ্ন এখন স্থানীয়দের উদ্বেগের কেন্দ্রে।চরাঞ্চলকে অপরাধের অভয়ারণ্য নয়,নিরাপদ জনপদ ও বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে গড়ে তোলাই হওয়া উচিত সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লক্ষ্য।উক্ত বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,পদ্মার চরাঞ্চলে সন্ত্রাস,অবৈধ অস্ত্রের বিস্তার,মাদক ও ইয়াবা কারবারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশের অবস্থান আপসহীন।অপরাধী যে-ই হোক,তার পরিচয় বা প্রভাব বিবেচ্য নয়-অপরাধের প্রমাণ মিললে আইনের আওতায় আনা হবে।কিছুদিন পূর্বেও অভিযান হয়েছে,পদ্মার চরাঞ্চলকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।অপরাধীর কোনো ছাড় নেই,আইনের ঊর্ধ্বে কেউ নয়।

এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,পদ্মার চরাঞ্চলে সন্ত্রাস,অবৈধ অস্ত্রের ব্যবহার, মাদক ব্যবসা ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা অপরাধী চক্রকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।পদ্মার চরাঞ্চলে জননিরাপত্তা,বৈধ ব্যবসা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান ও নজরদারির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কঠোরভাবে বলা হয়েছে।
উল্লেখিত বিষয়ে নৌ পুলিশের পুলিশ সুপার রাজশাহী অঞ্চলকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনকল রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category