• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, আহত কলেজছাত্রী পদ্মার চরে ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ গড়ার অপচেষ্টা? সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশের নজরদারি ১১ মিনিটের ঝড়ে ইতিহাস গড়লেন ভিনিসিয়ুস, ব্রাজিলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক রাজধানীতে তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, আতঙ্ক আইপিএলে আর খেলোয়াড় হিসেবে দেখা যাবে না ধোনিকে, নতুন দায়িত্বে কিংবদন্তি শারীরিক অসুস্থতায় সংসদ ছাড়ছেন বিএনপির এমপি ওসমান ফারুক রূপপুরে পারমাণবিক বিদ্যুতের সূচনা, জাতীয় গ্রিডে যুক্ত ৩৫০ মেগাওয়াট শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, তীব্র প্রতিবাদ হুইপ দুলুর

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, তীব্র প্রতিবাদ হুইপ দুলুর

newsline24 / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, তীব্র প্রতিবাদ হুইপ দুলুর
লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, তীব্র প্রতিবাদ হুইপ দুলুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর যুক্তরাজ্যের লন্ডনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলামের ওপর হামলার প্রসঙ্গ টেনে দুলু বলেন, রাজনৈতিক মতাদর্শ ও অবস্থানের ভিন্নতা থাকলেও কারও ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ নেই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তন ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ৫ আগস্ট যেভাবে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, একইভাবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারী শক্তির অপতৎপরতা প্রতিহত করতে হবে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো চেষ্টা রাজনৈতিক ও সামাজিকভাবে মোকাবিলা করা হবে।

দেশে আতঙ্ক ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে জাতীয় সংসদের এই হুইপ বলেন, সাময়িকভাবে পটকা ফুটিয়ে কিংবা যানবাহনে আগুন দিয়ে মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো সম্ভব নয়। জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো পক্ষ সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দুলু বলেন, আগের সরকারের সময়ে টুপি-দাড়িওয়ালা আলেম-ওলামাদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। তাঁদের জঙ্গি আখ্যা দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগও করেন তিনি। এমনকি নাটক ও চলচ্চিত্রে নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছিল বলে দাবি করেন এই বিএনপি নেতা।

তাঁর ভাষ্য, নানা প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও আলেম-ওলামা এবং সাধারণ মানুষ রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁদের অংশগ্রহণসহ ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এর ফলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার পথ তৈরি হয়েছে।

বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা ও নির্বাচনব্যবস্থা প্রসঙ্গে দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণ সরকারকে পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই মেয়াদ শেষে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই রাষ্ট্রক্ষমতায় আসবে। জোর করে ক্ষমতায় টিকে থাকার রাজনীতি আর চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে নিকাহ্ রেজিস্ট্রার বা কাজীদের পেশাগত গুরুত্ব তুলে ধরে হুইপ বলেন, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাঁরা। বিয়ে নিবন্ধনের মতো সামাজিক ও আইনগতভাবে গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সংকটময় সময়ে কাজীরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। অতীতেও শাসকেরা বিভিন্ন বিষয়ে তাঁদের পরামর্শ নিয়েছেন।

নিকাহ্ রেজিস্ট্রারদের পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা ও কর্মসংস্থানসংক্রান্ত দাবির বিষয়ে তিনি বলেন, এসব বিষয় নিয়ে ইতিমধ্যে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। কাজীদের যৌক্তিক দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

সমাবেশে উপস্থিত নিকাহ্ রেজিস্ট্রারদের আশ্বস্ত করে দুলু বলেন, বিগত ১৭ বছর তাঁরা রাজনৈতিক আন্দোলনে পাশে ছিলেন। তাঁদের অবদান ও সমস্যাগুলো বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করবেন তিনি। প্রয়োজনে নিকাহ্ রেজিস্ট্রারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থাও করা হবে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রিন্সিপাল শাহ মো. নেছারুল হক। সঞ্চালনা করেন সংগঠনের কো-চেয়ারম্যান কাজী মাওলানা মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিপুলসংখ্যক নিকাহ্ রেজিস্ট্রার অংশ নেন। তাঁদের পেশাগত দাবি, অধিকার ও কর্মসংস্থানসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category