• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
১৪ বছরের বঞ্চনার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ জনের বিক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট, সফল অস্ত্রোপচার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, মাদক ঠেকাতে সীমান্তে ১০৮ কিমি বেড়া গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংস মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি, পুলিশের চার কর্মকর্তার পদায়ন গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গেলেন গোপালগঞ্জে রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীরের চার দিনের রিমান্ড লগি-বৈঠার মিছিলে উত্তাল গোপালগঞ্জ, প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর প্রধানমন্ত্রীর ছবি দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, মাদক ঠেকাতে সীমান্তে ১০৮ কিমি বেড়া

newsline24 / ২৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, মাদক ঠেকাতে সীমান্তে ১০৮ কিমি বেড়া
স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, মাদক ঠেকাতে সীমান্তে ১০৮ কিমি বেড়া

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে তারা দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে মাদক চোরাচালান বন্ধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় বর্ডার ফেন্সিং নির্মাণ ও বিদ্যমান অবকাঠামো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের আলোচনার বিষয়গুলো জানানো হয়।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং কমিটির সদস্য মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা।

বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক উৎপাদন, সরবরাহ, পাচার এবং সীমান্ত দিয়ে মাদক প্রবেশের ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রগুলোর কার্যক্রম বন্ধ করতে উৎস শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।

কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, শুধু মাদক বহনকারী বা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদক কোথায় উৎপাদিত হচ্ছে, কীভাবে সরবরাহ করা হচ্ছে এবং কোন পথে দেশে প্রবেশ করছে, সেসব উৎস চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসার পেছনে থাকা অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধের মাধ্যমে অর্জিত অর্থের লেনদেন তদন্তের সুপারিশ করেন তিনি।

বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। হুইপ রকিবুল ইসলাম উন্নত দেশগুলোর আদলে সীমান্ত নজরদারিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন। বিশেষ করে ড্রোনের মাধ্যমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো গেলে চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে মত দেন তিনি।

অন্যদিকে, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন। তাঁর মতে, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে দীর্ঘমেয়াদে এ সমস্যা মোকাবিলা কঠিন হবে।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি দেশের যেসব সীমান্ত এলাকা দিয়ে মাদক প্রবেশের আশঙ্কা বেশি, সেগুলো চিহ্নিত করা এবং চোরাচালানের প্রচলিত রুটগুলো পর্যালোচনার বিষয়েও আলোচনা হয়।

মাদক চোরাচালান প্রতিরোধে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন কমিটির সদস্যরা। এ ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে তথ্য আদান-প্রদান ও যৌথ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ এলাকায় সমন্বিত নজরদারি, নিয়মিত যৌথ অভিযান এবং চোরাচালান প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগকে মাদক চোরাচালান প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে নিরাপত্তা অবকাঠামো উন্নত করা গেলে অবৈধভাবে মাদক প্রবেশের সুযোগ কমানোর পাশাপাশি অন্যান্য আন্তসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণেও সহায়তা মিলতে পারে।

সামগ্রিকভাবে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মাদক অপরাধের মূল উৎসে আঘাত করা, সীমান্ত নিরাপত্তা আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাদক সমস্যাকে কেবল আইনশৃঙ্খলার বিষয় হিসেবে না দেখে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবেও মোকাবিলার প্রয়োজনীয়তা উঠে এসেছে আলোচনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category