• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫০০ উপজেলায় ছড়িয়ে পড়বে মানসিক স্বাস্থ্যসেবা গণপূর্তে বদলি বাণিজ্য বন্ধে ১৫৫ নির্বাহী প্রকৌশলীর ভাগ্য নির্ধারণ লটারিতে রূপপুরে ২০ হাজার যন্ত্রপাতি নিয়ে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, জব্দ মাইক কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, আওয়ামী লীগকে বিচারের দাবি এনসিপির ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না’, আদালত থেকে বেরিয়ে আইভী ডেঙ্গু ঠেকাতে পাড়া-মহল্লায় মাইকিং, খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসিতে দুই বিষয়ে ফেল, ১৫ দিনের মধ্যেই ফের পরীক্ষার পরিকল্পনা পরকীয়া নিয়ে বিরোধ, নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, আওয়ামী লীগকে বিচারের দাবি এনসিপির

newsline24 / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, আওয়ামী লীগকে বিচারের দাবি এনসিপির
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, আওয়ামী লীগকে বিচারের দাবি এনসিপির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে হেনস্তা ও আক্রমণাত্মক স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে এ ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে ধরে স্লোগান দেওয়ার ঘটনায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে।

এনসিপির বক্তব্য, একজন সাবেক সরকারপ্রধান ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে বিদেশের মাটিতে এভাবে ঘিরে ধরে অপদস্থ করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলটি এ ঘটনাকে দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে।

দলটির দাবি, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ দেশের মাটিতে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ না পেয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের অপমান ও হেনস্তার পথ বেছে নিয়েছে। এনসিপির মতে, এ ধরনের কর্মকাণ্ডকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও তা মূলত আগ্রাসী আচরণ, যা বাংলাদেশের সাধারণ মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই বিবেচনা করে।

বিমানবন্দরের এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা বা পুনর্মিলনের সম্ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছে এনসিপি। দলটির ভাষ্য, এ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে, তাদের সঙ্গে কোনো ধরনের পুনর্মিলন সম্ভব নয়।

এনসিপি আরও বলেছে, ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটনে প্রকাশিত ভিডিও, প্রত্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category