• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষক দিবসের র‍্যালিতে শেখ হাসিনার স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ২৫০ জনের বিরুদ্ধে মামলা কাস্টমস-ভ্যাটে বড় রদবদল, বদলি ৯৮ রাজস্ব কর্মকর্তা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি: আপনারা এক পা এগোলে আমি দুই পা যাব নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার পর থানায় উত্তেজনা শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর: শিক্ষামন্ত্রী মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় দম্পতির মৃত্যু শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিতের আশ্বাস ববি হাজ্জাজের শিক্ষায় ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, পাঁচ বছরে বাড়বে বাজেট

হানিফসহ চার আ.লীগ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

newsline24 / ৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
হানিফসহ চার আ.লীগ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন
হানিফসহ চার আ.লীগ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

মামলায় হানিফ ছাড়া অন্য তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগে চার আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদনে তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দেওয়া এবং হামলায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সোমবার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। পরে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, মামলায় আগে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের পাশাপাশি কিছু অতিরিক্ত এভিডেন্সও দেওয়া হয়েছে। এসব তথ্য ও প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ চার আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে।

প্রসিকিউটরের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন দমনে আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। সরকারের অংশ হিসেবে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রেখেছেন বলে রাষ্ট্রপক্ষের অভিযোগ। তার অধীনস্থদের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি ফোনে কথোপকথনের মাধ্যমে বিভিন্ন নির্দেশ দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে।

গাজী এম এইচ তামীম বলেন, হানিফ একজন বেসামরিক রাজনৈতিক নেতা হিসেবে তার অধীনস্থদের কাছে নির্দেশ দিয়েছেন এবং টেলিফোনে যোগাযোগের মাধ্যমে সেসব নির্দেশ বাস্তবায়ন করেছেন—এমন তথ্য-প্রমাণ রাষ্ট্রপক্ষের মামলায় রয়েছে।

রাষ্ট্রপক্ষের যুক্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিমকে একই ধরনের অপরাধে সর্বোচ্চ সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। সেই নজিরের ভিত্তিতে মাহবুব উল আলম হানিফের ক্ষেত্রেও একই ধরনের শাস্তি দেওয়ার প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।

এদিকে, মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৭ অক্টোবর দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। ওই দিনের শুনানির পর মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category