• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকের থাপ্পড়ে লাঞ্ছিত কৃষি কর্মকর্তা টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, পুলিশের আগেই জানালা ভেঙে পালালেন নারী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ ব্যাংকের পর্ষদে বসতে পারবেন না মন্ত্রী-এমপিরা, কমছে পরিচালকদের মেয়াদও শ্রমবাজারের চাহিদা ছাড়া বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা যাবে না: শিক্ষামন্ত্রী মেসির বিরুদ্ধে লাল কার্ড না দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন তাপিয়া বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল হামলা জাতীয় ঐক্যের উদ্যোগ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপির চার নেতা সহিংসতার ফাঁদে পা দিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা আ.লীগ: শফিকুল আলম সিরাজগঞ্জে মনোনয়ন ফরম তুলতেই বিএনপি নেতাদের ওপর হামলা, আহত ৫

ষড়যন্ত্র ঠেকাতে বিএনপি প্রস্তুত: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী

newsline24 / ১৪২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ষড়যন্ত্র ঠেকাতে বিএনপি প্রস্তুত কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী
ষড়যন্ত্র ঠেকাতে বিএনপি প্রস্তুত কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী

গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্র ধ্বংস এবং মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তার ভাষ্য, যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সেই চেষ্টা সফল হতে দেওয়া হবে না। বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে বলেও দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা সারা দেশে ঐক্যবদ্ধ রয়েছেন এবং জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি।

বক্তব্যে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কড়া সতর্কবার্তা দেন ইয়াসের খান। তিনি বলেন, দুটি বাসে আগুন দেওয়া কিংবা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা যাবে না। যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, বিএনপির নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের অপচেষ্টা মোকাবিলা করবে।

আইনি ব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের আইনের আওতায় আসতে হবে। এ জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যারা অপরাধে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

এর আগে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং অস্থিতিশীলতা ঠেকাতে বিএনপি মাঠে থাকবে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি যেকোনো অপরাধের ক্


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category