বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালনে সাহসিকতা,পেশাগত দক্ষতা,সেবায় বিশেষ অবদান এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন রাজশাহী জেলা পুলিশের বাঘা থানার উপপরিদর্শক (এসআই) সিফাত রেজা।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ পদক-২০২৫ প্রাপ্ত সদস্যদের মধ্যে পদক বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।গত ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পুলিশ সদস্যদের সাহসিকতা ও বীরত্ব,সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে পদকপ্রাপ্তদের নির্বাচন করা হয়।
এবারের তালিকায় মোট ৯২ জন পুলিশ সদস্য চারটি ক্যাটাগরিতে পদকের জন্য নির্বাচিত হন,এর মধ্যে ৪৪ জন পিপিএম-সেবা পদক পান।পদক গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করে এসআই সিফাত রেজা বলেন,“গত ১ মার্চ ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আমাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়েছে।
এটি আমার চাকরি জীবনের সর্বোচ্চ বড় প্রাপ্তি।”পুলিশের দায়িত্ব পালনে এমন রাষ্ট্রীয় স্বীকৃতি একজন কর্মকর্তার পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হয়।এসআই সিফাত রেজার এই অর্জনে রাজশাহী জেলা পুলিশসহ বাঘা থানার সহকর্মীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।