• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

মুক্তাগাছায় পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে যুবকের মৃত্যু

newsline24 / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
মুক্তাগাছায় পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে যুবকের মৃত্যু
মুক্তাগাছায় পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে যুবকের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবককে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আগুনে দগ্ধ হওয়ার পর প্রাণ বাঁচাতে পাশের জলাশয়ে ঝাঁপ দিয়েও শেষরক্ষা হয়নি তার। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

নিহত ফরহাদ হোসেন মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবদুস সাত্তারের ছেলে এবং পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হন ফরহাদ। মধ্যহিস্যা এলাকায় যাওয়ার পর কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পেছন থেকে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় আগুনে দগ্ধ অবস্থায় ফরহাদ প্রাণ বাঁচাতে পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফরহাদের মৃত্যু হয়।

পরিবারের দাবি, ফরহাদ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বেকারদের কর্মসংস্থানের দাবিতে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে নানা কর্মসূচিতেও তিনি সম্পৃক্ত ছিলেন। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফরহাদের বাবা আবদুস সাত্তার বলেন, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে তার ছেলের সঙ্গে কিছু লোকের বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার ছেলেকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

এ ছাড়া গত সংসদ নির্বাচনে ফরহাদ সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তবে কারা এবং কী কারণে ফরহাদের ওপর এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ফরহাদকে পুড়িয়ে হত্যার কারণ জানতে তদন্ত চলছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ফরহাদের পরিবারের অভিযোগ ও স্থানীয়দের দেওয়া তথ্যও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category