• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:

মাদকবিরোধী অভিযানে ৭০২ আটক, কিশোর গ্যাংয়ে গ্রেপ্তার ৩৯০

newsline24 / ৯ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
মাদকবিরোধী অভিযানে ৭০২ আটক, কিশোর গ্যাংয়ে গ্রেপ্তার ৩৯০
মাদকবিরোধী অভিযানে ৭০২ আটক, কিশোর গ্যাংয়ে গ্রেপ্তার ৩৯০

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় মোট ৭০২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাং দমনে পরিচালিত পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আরও ৩৯০ জনকে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে ২৪ হাজার ৩২৩ পিস ইয়াবা, ২০ কেজির বেশি গাঁজা, ছয় বোতল বিদেশি মদ এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের সময় তাৎক্ষণিকভাবে ২৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ৮ হাজার ১০০ টাকা। মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদক উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘কিশোর গ্যাং দমন করা হবে। আর মাদকও নিশ্চিহ্ন করা হবে। মাদক এবং কিশোর গ্যাং দমন করতে পারলে অপরাধ নিয়ন্ত্রণে আসবে।’

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নোয়াখালীতে সর্বোচ্চ ১৭৩ জন এবং লক্ষ্মীপুরে ৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৫১ জন, কক্সবাজারে ৩৯ জন এবং ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও রাঙামাটিতে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৩৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫৭ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণ এবং কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category