আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশের বাজারেও এর প্রভাব দেওয়া হবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনায় রাখছে বলেও জানান তিনি।
জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার মূল্যের ওঠানামার প্রভাব বাংলাদেশেও পড়ে। আমদানিনির্ভর হওয়ায় বিশ্ববাজারে দাম বাড়লে দেশের জ্বালানি খাতেও বাড়তি ব্যয়ের চাপ তৈরি হয়। একইভাবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে সেই সুবিধা দেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়।
এদিকে যশোরের স্বাস্থ্যসেবা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে।
হৃদরোগের গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য যাতে আর ঢাকা কিংবা অন্য কোনো জেলায় ছুটতে না হয়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি।
যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ সিসিইউ চালু হলে জেলার গুরুতর হৃদরোগীদের স্থানীয়ভাবেই জরুরি ও নিবিড় চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে। এতে সংকটাপন্ন রোগীদের দূরের হাসপাতালে নেওয়ার ঝুঁকি ও সময়—দুটিই কমানোর সুযোগ তৈরি হবে।
জেলা প্র