কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩ নম্বর ফিলিপনগর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দাম।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় নামেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করেন তিনি।
প্রচারণাকালে দফাদারপাড়া, সাদিপুর বাজার, বাহিরমাদি, সদরঘাট থেকে গোয়ালবাড়ি, চরসাদীপুর, ইসলামপুর, কেরানীপাড়া, সিরাজনগর টোলপাড়া, কামারপাড়া, দারোগার মোড় ও আবেদের ঘাটসহ বিভিন্ন এলাকায় যান আব্দুস সবুর সাদ্দাম। সেখানে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

নির্বাচনী প্রচারণায় আব্দুস সবুর সাদ্দাম, ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ
নির্বাচনী প্রচারণাকালে আব্দুস সবুর সাদ্দাম বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ফিলিপনগর ইউনিয়নের মানুষের জননিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদ এলাকায় দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দমনে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ফিলিপনগর ইউনিয়নে জনসমর্থন চেয়ে লিফলেট বিতরণ ও কুশল বিনিময়
তিনি আরও বলেন, সরকারি বরাদ্দ এবং জনগণের জন্য নির্ধারিত সব সুযোগ-সুবিধা স্বচ্ছতার সঙ্গে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।