• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর এর বংশীয় সম্মতিতে প্রচারনা শুরু

newsline24 / ৪১ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর এর বংশীয় সম্মতিতে প্রচারনা শুরু
ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর এর বংশীয় সম্মতিতে প্রচারনা শুরু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩নং ফিলিপনগর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী আব্দুস সবুর নির্বাচনী প্রচারণা ও প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন তাঁর বংশের সম্মানিত মুরব্বিরা।

এ উপলক্ষ্যে পূর্ব ফিলিপনগরের ঠান্টিতলা(ঠান্টির বটতলা) আয়োজিত মতবিনিময় সভায় ঠান্টি প্রামাণিক বংশের সম্মানিত মুরব্বিরা উপস্থিত হয়ে বংশীয়ভাবে তাঁদের মতামত ও সমর্থনের কথা প্রকাশ করেন।সভায় পারস্পরিক সৌহার্দ্য,ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করা হয়।তিনি আরো বলেন,আজ আমি ৩ নং ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বংশের সকলে একসাথে উপস্থিত হয়েছি।

ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর এর বংশীয় সম্মতিতে প্রচারনা শুরু

চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুরের সঙ্গে জনসাধারণের প্রাণবন্ত আলোচনা

আমার রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থের জন্য নয়-মানুষের অধিকার,এলাকার উন্নয়ন এবং জনকল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য।আমি চেয়ারম্যান নির্বাচিত হলে-মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ফিলিপনগর ইউনিয়ন গড়তে সর্বোচ্চ চেষ্টা করব।শিক্ষার মানোন্নয়ন ও তরুণ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ তৈরি করব।সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকব।ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করব।দল-মত নির্বিশেষে ফিলিপ নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করব।

আমি বিশ্বাস করি,চেয়ারম্যানের চেয়ার ক্ষমতা ভোগের জায়গা নয়-এটি মানুষের সেবা করার দায়িত্ব।তাই আসুন,আমরা সবাই মিলে একটি সুন্দর,শান্তিপূর্ণ,মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত,স্বচ্ছ ও জনবান্ধব ৩ নং ফিলিপনগর ইউনিয়ন হিসাবে গড়ে তুলি।আমি মোঃ আব্দুর সবুর আপনাদেরই একজন।আপনাদের দোয়া,ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।আপনাদের পাশে ছিলাম,আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category