• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক

newsline24 / ১৯ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক
ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক

ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে কারী মো. মাসুদ (২৭) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় অধ্যয়নরত ওই ১৩ বছর বয়সী ছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠে শিক্ষক মাসুদের বিরুদ্ধে। অভিযোগটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে স্থানীয় কয়েকজন মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক মাসুদকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসআই করিম, এসআই গোলামসহ পুলিশের সদস্যরা সেখানে গিয়ে ওই শিক্ষককে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক মো. মাসুদ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গোদাগারা এলাকার মাহবুর গোলদারের ছেলে। তিনি চরভদ্রাসনের পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী জানান, ঘটনাস্থলটি চরভদ্রাসন ও সদরপুর থানার সীমান্তবর্তী এলাকায়। তবে যে মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে, সেটি সদরপুর থানার আওতাধীন। এ কারণে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে আটক শিক্ষককে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, এ ঘটনায় সদরপুর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। এ ধরনের ঘটনায় ভুক্তভোগী শিশুর নিরাপত্তা ও আইনগত সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category