• বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পদ্মার চরে গভীর রাতে গুলিবর্ষণ,‘বিল্লাল বাহিনী’র আতঙ্ক, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয়দের,কুষ্টিয়া-রাজশাহী সীমান্ত চরাঞ্চল।। মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ পুলিশ,সেরা এসপি কামরুল হাসান ফিলিপনগরের কৃতি সন্তান আব্দুর রাজ্জাককে ঢাকার বনশ্রী সোসাইটির সংবর্ধনা কুষ্টিয়ার দৌলতপুরে র‍্যাব-কাস্টমসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ-অনুসন্ধানে সিন্ডিকেটের। ঢাকায় দৌলতপুরবাসীর উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব-১৪৩৩ উদযাপন ফিলিপনগর,মরিচা,চিলমারী পদ্মার চরে জেগে ওঠা জমি নিয়ে উত্তেজনা: প্রকৃত মালিকদের দাবি প্রশাসনের হস্তক্ষেপ দৌলতপুরে আগুনের তাণ্ডব: পূর্ব ফিলিপনগরে পুড়ল ঘরবাড়ি-গবাদিপশু,দগ্ধ ২ ফিলিপনগর ইউনিয়নে ভিজিএফের চাল ইউনিয়ন পরিষদে ফিরলো,স্বস্তি প্রকাশ সাধারণ জনগণের ঢাকাস্থ ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকায় “কুষ্টিয়া বনশ্রী সোসাইটি ঢাকা” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পদ্মার চরে গভীর রাতে গুলিবর্ষণ,‘বিল্লাল বাহিনী’র আতঙ্ক, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয়দের,কুষ্টিয়া-রাজশাহী সীমান্ত চরাঞ্চল।।

newsline24 / ২ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ঢাকা নিউজলাইন ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চর সংলগ্ন রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী পাকার মাথা গ্রামে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, গত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে স্বপন শেখ (৪৩) নামে এক ব্যক্তিকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায়।অপহৃত স্বপন শেখ একই এলাকার সিদ্দিক শেখের ছেলে।স্থানীয়দের অভিযোগ,তিনি দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।এ ঘটনায় এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।স্থানীয় সূত্রে জানা যায়,স্বপন শেখের সঙ্গে চরাঞ্চলের“বিল্লাল মন্ডল বাহিনী”র মুন্তাজ,রুবেল সহ সদস্যদের আর্থিক লেনদেন ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ ছিল।মাদকের টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই এ অপহরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।এলাকাবাসীর দাবি,স্বপন শেখ এর আগেও মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন।জানা গেছে, গত ১২ মার্চ ২০২৬ তারিখে রাজশাহীর বাঘা থানার মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক হয়ে তিনি কারাভোগ করেন এবং পরে জামিনে মুক্তি পান।স্থানীয় কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি অভিযোগ করেন,বিল্লাল মন্ডলের নেতৃত্বে কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের প্রয়াত ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী লালচাঁদ বাহিনীর-সন্ত্রাসী সুকচান,সুকচানের ছেলে বিপ্লব ও বিমল,সদ্য প্রয়াত টুকু বাহিনীর-গিট্টু সোহাগের ভাই জিল্লু,লালন,নাঈম সহ আরো অনেকে এরা সংঘবদ্ধ বাহিনীরা দীর্ঘদিন ধরে চরাঞ্চলে আধিপত্য বিস্তার,চাঁদাবাজি,ডাকাতি,বৈধ বালুমহাল অবৈধভাবে নিয়ন্ত্রণ ও মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছে।তাদের বিরুদ্ধে অতীতেও একাধিক সহিংস ঘটনার অভিযোগ রয়েছে।তবে রাজশাহী বাঘা উপজেলার লক্ষীনগর মোজাতে বৈধ ইজারা প্রাপ্ত বালু মহাল সরকার কর্তৃক প্রাপ্ত ইজারাদার বালু উত্তোলনের শুরু করলে বিগত দুই সপ্তাহ যাবৎ সন্ত্রাসী বিল্লাল মন্ডল বাহিনী প্রধান বিল্লাল,মুন্তাজ,রুবেল সহ আরো অনেকে দিনের বেলায় চাঁদা দাবী করে,বৈধ ইজারাদার চাঁদা দিতে রাজি না হওয়ায় ড্রেজারের লোকজন ও ঘাটে এলোপাথাড়ি গুলি বর্ষন করে তথ্য রয়েছে।এছাড়া চরাঞ্চলে সোহেল নামে একজন ব্যাক্তিকে ঘুমন্ত অবস্থায় এলোপাথাড়ি গুলি করে হত্যা করেছিলো বিল্লাল মন্ডল বাহিনী প্রধান বিল্লাল,মুন্তাজ,রুবেল সহ আরো অনেকে,আর অন্যান্য ব্যাক্তিদের নামে মামলা করায়।এসবের মূল কারন চরাঞ্চলে সন্ত্রাসী বিল্লাল মন্ডল বাহিনী বাহিনীর আধিপত্য বিস্তারের জন্য।এছাড়াও স্থানীয়দের ভাষ্যমতে,গতরাতে নাটোর জেলার লালপুর থানায় অস্ত্রসহ আটক ঈশ্বরদীর যুবদল নেতা সোনামনি সহ কয়েকজনের সঙ্গে এই বাহিনীর নিয়মিত যোগাযোগ রয়েছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।গতরাতে লালপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানাধীন পালিদেহা গ্রামের লালপুর হইতে ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপর নামক স্থান থেকে এদের গ্রেফতার করে।তবে স্থানীয়দের অভিযোগ গতরাতে লালপুর থানাতে অস্ত্র সহ গ্রেফতার হওয়া ব্যাক্তিদের সময় ও বাঘা উপজেলার চকরাজাপুরের স্বপন শেখ নিখোজের ঘটনার সাথে সম্পৃক্ততা থাকতে পারে,স্বপনের মোবাইল নম্বরের সাইবার সাপোর্ট গ্রহন করলে সকল কিছুর অবসান ঘটতে পারে।স্থানীয় ইজারাদারদের অভিযোগ,চরাঞ্চলের সরকারি বালুমহাল থেকে বালু উত্তোলনে সন্ত্রাসী বিল্লাল মন্ডল বাহিনীর চাঁদাবাজির কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।চাঁদা না দিলে বালু উত্তোলন বাধাগ্রস্ত করে বিল্লাল মন্ডল বাহিনী এমন অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং অপহৃত ব্যক্তির সন্ধান দাবি করেছেন।উক্ত বিষয়ে রাজশাহী বাঘা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,স্বপন শেখ নিখোঁজের বিষয়ে তাঁর বাবা অভিযোগ করেছেন,তবে উল্লেখিত সন্ত্রাসী বাহিনীদের বিষয়ে বলেন,তদন্ত সাপেক্ষে মূল ঘটনা উদঘাটনের চেষ্টা চলমান রয়েছে,স্বপন শেখের সন্ধানে কাজ করছে থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এদিকে পদ্মার চরের লক্ষীনগর মৌজা সরকার কর্তৃক বৈধ ইজারা প্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান “মেসার্স সিফাত এন্টারপ্রাইজ” এর স্বত্বাধিকারী মো.আরফান মিয়ার মুঠোফোন ও অনলাইনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনকল রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category